প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মিক্সড মার্শাল আর্টে বিশ্বচ্যাম্পিয়ন অর্জন সিং ভুলার
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মিক্সড মার্শাল আর্টের হেভিওয়েট খেতাব জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন অর্জন সিং ভুলার। যদিও হতাশ করলেন ভারতের রিতু ফোগাট।

সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপে ব্র্যান্ডন ভেরাকে হারিয়ে হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন অর্জন। ফিলিপিনো-আমেরিকান ভেরা পাঁচবারের চ্যাম্পিয়নশিপ জয়ী। অর্জন দ্বিতীয় রাউন্ডে যে দাপট দেখিয়েছেন তা তাঁর কাছে অপ্রত্যাশিত বলে জানিয়েছেন ভেরা।
Arjan Bhullar 🇮🇳 becomes the FIRST Indian Mixed Martial Arts World Champion, stopping Brandon Vera with second-round strikes! @TheOneASB #ONEDangal #WeAreONE #ONEChampionship pic.twitter.com/e6gblkjshC
— ONE Championship (@ONEChampionship) May 15, 2021
অর্জনের কানাডার নাগরিকত্ব রয়েছে। আগে ফ্রিস্টাইল ও ফোকস্টাইল কুস্তিগীর ছিলেন। ফ্রিস্টাইল কুস্তিগীর হিসেবে ২০০৭, ২০০৯, ২০১০ ও ২০১১ সালে কানাডার প্রতিনিধিত্ব করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। ২০০৭ সালে প্যান আমেরিকান গেমস ও ২০১২-র সামার অলিম্পিক্সে অংশ নেন। লন্ডন অলিম্পিক্সে তিনিই কানাডার হয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত কুস্তিগীর হিসেবে অংশ নিয়েছিলেন অর্জন। ফোকস্টাইলে ভুলার দুইবারের এনএআইএ চ্যাম্পিয়ন ও একবারের সিআইএস চ্যাম্পিয়ন। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপেও তিনি অংশ নিয়েছেন। আর এদিন হলেন ওয়ান হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন। মিক্সড মার্শাল আর্টে ১১টি লড়াইয়ের ১১টিতেই জিতেছেন অর্জন সিং ভুলার।
Your new ONE Heavyweight World Champion has a message for pro wrestling! 👑 @TheOneASB @AEW @AEWonTNT @WWE #ONEDangal #WeAreONE #ONEChampionship pic.twitter.com/zeUzivV9Lf
— ONE Championship (@ONEChampionship) May 15, 2021
তবে ওয়ান চ্যাম্পিয়নশিপে এদিন স্প্লিট ডিসিশনের মাধ্যমে পরাস্ত হলেন ভারতীয় মিক্সড মার্শাল আর্টিস্ট রিতু ফোগাট। হরিয়ানার রিতু প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের কন্যা। আট বছর বয়স থেকে বাবার কাছেই কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর বোন গীতা ফোগাট, ববিতা কুমারী, খুড়তুতো বোন বিনেশ ফোগাট, সকলেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। আরেক খুড়তুতো বোন প্রিয়াঙ্কা ফোগাটও আন্তর্জাতিক পর্যায়ের কুস্তিগীর। ২০১৬ সালের কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রিতু। তিনি এখন চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ান চ্যাম্পিয়নশিপে।
Didn’t thought I lost the match but respect the decision...Am blessed after getting a huge support of you guys around my country and around the world after today’s match... thankyou everyone...Win and loss is part of game next time will work hard more..God bless all..stay safe ❤️ pic.twitter.com/cddqkPF9c3
— Ritu phogat (@PhogatRitu) May 15, 2021
ওয়ান দঙ্গলে বি নিগুয়েনের কাছে এদিন হেরে গেলেন রিতু। এর ফলে রিতুর রেকর্ড দাঁড়াল ৪-১। নিগুয়েনের হলো ৬-৬। অপরাজেয় হিসেবেই এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামেন রিতু। তবে অনূর্ধ্ব ২৩ বিশ্ব কুস্তিতে রুপোজয়ীকে আজ হারাতে পারেননি তিনি।
ছবি- ওয়ান চ্যাম্পিয়নশিপ টুইটার
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications