পঞ্চায়েতে হারের 'বদলা'! শুভেন্দু-গড়ে সমবায়ের দখল নিল তৃণমূল

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে ধরাশায়ী রাম-বাম জোট। বড় ব্যবধানে ক্ষমতায় তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা। এলাকার শাসকদলের সমর্থনকারীরা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে হারের বদলা নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল বিধানসভার রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়েছিল। সেই পঞ্চায়েত এলাকাতেই রয়েছে এলাকার জনপ্রিয় দক্ষিণ কাশিমনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি।

সমবায়ের মোট ভোটার ১৩০০। মোট আসন ৬১। ১২২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করে। ৬১টি আসনের মধ্যে শাসকদল তৃণমূল ৩৬ এবং রাম বাম জোট ২৫টি। ফলাফল প্রকাশের পর সবুজ আবির উড়িয়ে মাতলেন শাসকদল তৃণমূলের কর্মী সমর্থকেরা।

পঞ্চায়েতে হারের বদলা! শুভেন্দু-গড়ে সমবায়ের দখল নিল তৃণমূল

রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে থাকলেও সমবায়ে দখল নিলো শাসকদল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়ালো শাসকদল তৃণমূল। তবে বিজেপি বড় জয় বলে মনে করছেন তারা। কারণ তাদের একটিও আসন ছিল না। লড়াই করে ২৫ টি আসন পেয়েছেন তারা। আগামীদিনে বিরোধী আসনে বসবে তৃণমূল, দাবি তাদের। ফলাফল প্রকাশের পর উত্তেজন ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।।

বিজেপি আসন পাওয়ার দাবি করলেও, সেখানে রাম-বাম জোট হয়েছিল নন্দকুমার মডেলে। তবে সেই কৌশল কাজে এল না। গত বিধনসভা নির্বাচনে এলাকায় খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছিল তৃণমূল। তারপর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সেখানে সাফল্য পায়। পঞ্চায়েত নির্বাচনে ইটামগগরা, রমণীমোহন মাইতি, বেতকুণ্ডু, লক্ষ্যা ১ ও অমৃতবেড়িয়া এলাকায় জয় পায় বিজেপি। সেই এলাকায় সমবায় নির্বাচনে জয়ে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন তারা পেলেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+