"চোর চোর দেবাংশু চোর", নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, তুঙ্গে উত্তেজনা
নন্দীগ্রামে দেবাংশুকে চোর চোর স্লোগান, প্রবল উত্তেজনা, রীতিমতো এলাকার মানুষ বিজেপি কর্মীরা দেবাংশু ও তার দলীয় কর্মীদের তাড়া করে। দেবাংশুর বাইক বাহিনীরাও এলাকা থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
দেবাংশু আজ দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ছত্রিশ নম্বর বুথে। এখানে ঢুকলেই ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তার গাড়িকে ঘিরে "চোর চোর দেবাংশু চোর" সহ বিভিন্ন ধরনের কটুক্তি স্লোগান দিতে থাকে। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।

তমলুক লোকসভা কেন্দ্রে এবার দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দলের একেবারে যুব নেতা। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু। এই কেন্দ্রে বিেজপি প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাজেই দুই পক্ষই একে অপরকে টক্কর দিতে প্রস্তুত।
নিজের এলাকায় প্রচার করতে গিয়েছিলেন নন্দীগ্রামের ভেকুটিয়ায়। দলীয় কর্মীদের নিয়ে পথেই হেঁটে যাচ্ছিলেন তিনি। সামনে টোটোয় মাইকে বাজছিল জনগর্জনের গান। সেই সময় হঠাৎই বিজেপির পতাকা হাতে জড়ো হয়ে যান কয়েকজন। তাঁরা দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন। এই নিয়ে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও সেখানে উত্তেজনা রয়েছে।
দেবাংশু অভিযোগ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালিয়েছে। তাঁর কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। সেই তাঁকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে বিজেপি তাঁদের ঘিরে ধরে হামলা চালিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা এলাকা এই নন্দীগ্রাম।












Click it and Unblock the Notifications