ধুতরা ফুল দেখিয়ে নতুন পদ্ধতিতে ভোট চুরি! মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের 'তথ্য' শুভেন্দু অধিকারীর হাতে

Suvendu Adhikari: কেন্দ্রে অন্তর্বর্তী বাজেটের পরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই দিন ঘোষণা করতে মার্চের শুরুও হতে পারে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা সময়ের অপেক্ষা। তার আগে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন নন্দীগ্রামের হরিপুরে রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ভোট চুরির ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখনও নির্বাচনীবিধি জারি হয়নি। তাই কী ভাবে ভোট চুরি করতে হবে, সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের নিয়ে ট্রেনিং দিচ্ছেন তিনি। বিরোধী দলনেতা বলেছেন, এই নির্বাচন বাংলার পঞ্চায়েত, বিধানসভা বা পুর নির্বাচন নয়। ইভিএম, ভিভিপ্যাড যুক্ত মেশিনে ভোট হবে। ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই কী ভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তারই চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।

মমতার জেলা সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কী বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি নীতীশ কুমারের ইস্তফা এবং ডায়মন্ড হারবারে ভোটারদের নিয়েও মন্তব্য করেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিজেপি নেতাদের ধরে ধরে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিডিও এবং জেলাশাসকরা এইসব কাজ করছেন, তাঁদের পরিণতি জ্যোতিপ্রিয় মল্লিক ও কেষ্ট মণ্ডলের থেকেও খারাপ হবে।

বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেছেন, কোনও কোনও বিজেপি নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের নাম বাড়ি থেকে ১৫ কিমি দূরে মুসলিম প্রধান এলাকায় তোলা হয়েছে। তিনি বলেছেন, এতো হিমশৈল্যের চূড়া মাত্র। এবার চিটিংবাজি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে গিয়ে ক্লোজ ডোর মিটিংয়ে বিডিও-আইসিদের জিজ্ঞাসা করেছেন, শুভেন্দু অধিকারী ফোন করেন কিনা। তাঁরা উত্তর দিয়েছেন না। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, বিডিও-আইসিদের তাঁর ফোন করার দরকার পড়ে না।

পাশাপাশি এক সপ্তাহের মধ্যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র যেন দেয়, তা নিয়ে তৃণমূলের হুঁশিয়ারি প্রসঙ্গে বলেন, আগে পিসি ভাইপো অনেক কথাই বলেছিলেন। সে সব কথা কোথায় গেলো। ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই এমন করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+