Suvendu Adhikari: “কাঁথির ভোটে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি,” তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Suvendu Adhikari: সমবায় নির্বাচনে (Co Operative election) ভোট লুঠের অভিযোগে ও বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Bangladeshi Hindus) প্রতিবাদে এগরায় বিজেপির ধিক্কার সভার আয়োজন। সভা থেকে তৃণমূলকে (TMC) কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোট লুঠ থেকে তোষণ ইস্যু নিয়ে তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু।
তোষণ ইস্যুতে এদিন শুভেন্দু বলেন, "মমতার (Mamata Banerjee) সরকার আসলে মুসলিম লিগ ২। তোষণের সরকার রয়েছে বাংলায়।" বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে বলতে গিয়ে এরাজ্যে দুর্গাপুজোর সময়ে মণ্ডপে হামলার ঘটনা টেনে আনেন বিরোধী দলনেতা। সমস্ত হিন্দুদের ঐকবদ্ধ হতে ডাক দেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, "ফালাকাটায় দুর্গাপুজোয় ঢুকে পড়ে উলুধব্বনি শঙ্খধব্বনি না দিতে হুমকি দেয়। মা বোনেরা রুখে দিয়েছে। বলেছে লক্ষ্মীর ভাণ্ডার রাখো, উলুধব্বনি, শঙ্খধ্বনি আমরা দেবই। গার্ডেনরিচে মাইক বন্ধ করে বলেছিল পুষ্পাঞ্জলি, স্তোত্রপাঠ হবে না। আমি গিয়ে সেখানে মায়ের বন্দনা করে এসেছি।"
বিজয়া দশমীতে শ্যামপুরে ৫টি দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। বাউরিয়ায় বিজয়ার মিছিলে ঢিল ছোড়া হয়েছে, বেলডাঙায় কার্তিক পুজোয় অশান্তি করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। তিনি বলেন, "প্রশাসনের কিছু লোক তৃণমূলে নাম লিখিয়েছে তোষণের জন্য।"
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট সত্ত্বেও কাঁথিতে (Contai) সমবায় ভোটে বিজেপির পরাজয় নিয়ে এদিন বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারই করা হয়নি বলে অভিযোগ বিরোধী দলনেতার। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠেরও অভিযোগ আনলেন শুভেন্দু।
এদিন শুভেন্দু বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হয়েছে কাঁথির ভোটে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারই করা হয়নি। রাজ্য সরকারের টাকায় গাড়ি করে নিয়ে যেতে বলেছিল। রাজ্য নিয়ে যায়নি। বেছে বেছে মুসলিমদের ভোট দিতে দেওয়া হয়েছে। বাকি জাল ভোট, ভুয়ো ভোট হয়েছে। এর উত্তর ২৬ সালে পাবেন"
"তৃণমূল এখন যেকোনও ভোট হয় মাদ্রাসায় করে, নাহলে মুসলিম অধ্যুষিত এলাকায় করে। তৃণমূলের পুলিশ ছাড়া গতি নেই। তৃণমূলের আইসি অমর খাঁ রাজভোগ খেয়েছেন জেডথানে। আপনাকে আরও বড় রাজভোগ খাওয়াব," হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মন্তব্য নিয়েও নিশানা করেন শুভেন্দু অধিকারী। বলেন,"৫০ শতাংশ হলে সংবিধান চলে না, শরিয়ত ল চলে। ভাতার টাকায় যে ঘর বানাচ্ছে তা জেহাদিরা দখল করবে। ফিরহাদ হাকিম বলছেন রাজ্যে ৫০ শতাংশ উর্দু ভাষায় কথা বলুক। আমরা সব ছেড়ে দেব, কিন্তু ধর্ম ছাড়তে পারব না। ধর্ম বাঁচানোর জন্য মমতাকে ভোট দেবেন না।"
হিন্দু প্রধান গ্রামগুলিতে ধর্মরক্ষা কমিটি গড়ার ডাক শুভেন্দুর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে, নরেন্দ্র মোদীর এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান মেনে চলার বার্তাও দেন শুভেন্দু। বলেন, "ভাগাভাগি হলেই কাটবে। বাংলাদেশে কেটেছে। এখানেও কাটছে। তাই বিভক্ত হওয়া যাবে না।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications