Lok Sabha Vote 2024: মেদিনীপুরে মিঠুনের রোড শোয়ে ধুন্ধুমার, ইটবৃষ্টির অভিযোগ
ষষ্ঠদফার প্রচারে মেদিনীপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
মেদিনীপুর শহরে জেলা শাসকের অফিসের সামনেই এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিঠুনের রোড শোয়ের সময় রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। মিঠুনের গাড়ি পৌঁছতেই জলের বোতল ছোড়া শুরু হয়। পাল্টা বিজেপি কর্মীরাও জলের বোতল ছুড়তে শুরু করে। তাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় জেলা শাসকের অফিসের সামনে।

অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যদিও মিঠুন চক্রবর্তী এবং অগ্নিমিত্রা পালকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তেমন কোনও আঘাত তাঁদের লাগানি। কিন্তু পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকরা।
আগামী শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগে প্রচারে জড় তুলেছে সব রাজনৈতিক দল। মেদিনীপুর কেন্দ্রে এবার অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। আগে এই কেন্দ্রে দিলীপ ঘোষ ছিলেন। তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। প্রথমে কিছুতেই বর্ধমান-দুর্গাপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে রাজি হচ্ছিলেন না। তারপরে বহু আলোচনার পর তিনি রাজি হন। সেই কেন্দ্রে পরে বিজেপি প্রার্থী করে অগ্নিমিত্রা পালকে। আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার অগ্নিমিত্রা পাল।
নিজের এলাকায় প্রচারে প্রথম থেকেই তৎপর থেকেছেন অগ্নিমিত্রা। শেষ বেলায় তাঁর প্রচারে চমক আনতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছিল। রোড শো শুরু হতেই উত্তেজনা তৈরি হয়। শাসক দলের কর্মীরা পরিকল্পনা করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পুলিশের সামনেই কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পঞ্চম দফার ভোটে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। ষষ্ঠ দফায় মেদিনীপুর জেলার একাধিক লোকসবা কেন্দ্রে ভোট। তার আগে থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। ষষ্ঠ দফার ভোটে রাজ্যে আরও বাহিনী মোতায়েন করা হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র












Click it and Unblock the Notifications