Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছয় বন্ধু মন্দারমণির সমুদ্রে নেমেছিল, ঘটে গেল বড় অঘটন

মন্দারমণিতে ছয় বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সমুদ্রের জলে নামেন সকলেই। ঢেউয়ের তোড়ে হয়ে গেল ভয়াবহ দু:সংবাদ। জলে তলিয়ে গিয়েছিল তিন জন৷ পরে দুজনকে উদ্ধার করা হয়। কিন্তু বাঁচানো যায়নি৷

ঠিক কী ঘটনা ঘটেছে এদিন? দুর্গাপুর থেকে বেড়াতে মন্দারমণি গিয়েছিলেন ছয় বন্ধু৷ সোমবার তারা গিয়েছিলেন। আজ মন্দারমণির সমুদ্রে স্নানের জন্য নেমেছিলেন সকলে। তখনই ঘটে গেল বিপত্তি।

সমুদ্রের ঢেউ ছিল এদিন৷ ঢেউয়ের ঝাপটায় তলিয়ে যায় সকলেই৷ হাবুডুবু খেতে দেখা যায় তাদের৷ আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়৷ সমুদ্রের একের পর এক ঢেউতে তারা নাকানিচোবানি খেতে থাকে৷ নুলিয়ারা তাদের উদ্ধারের জন্য নামেন।

কিছু সময়ের চেষ্টায় পাঁচ জন বন্ধুকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। এক জন জলের তোড়ে ভেসে যায়৷ পাঁচ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন আরও দুজন আগেই মারা গিয়েছে। অর্থাৎ মোট তিন বন্ধু মারা গিয়েছে এই মর্মান্তিক ঘটনায়।

মৃত দুজনের নাম শঙ্কর চক্রবর্তী (৩৫) ও কৌশিক মন্ডল (৩২)। সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির নাম ঋত্বিক বড়াই। পুলিশ ঘটনার তদন্তে হোটেলে গিয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে। সমুদ্রে স্পিড বোট নামানো হয়৷ এদিন বিকেল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

অন্য তিন বন্ধু প্রাণে বেঁচে গেলেও অসুস্থ। ঘটনায় ধাক্কা পেয়ে ট্রমাটাইজও আছেন। তারা বালিসাই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুরে তাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। বর্ষার সময় সমুদ্রে জলের পরিমাণ বেশ থাকে৷ সমুদ্র বেশ ফুঁসেও থাকে। কীভাবে হল এই মর্মান্তিক পরিণতি? প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+