Saline Row: সিআইডির গা-জোয়ারি! হাইকোর্টে মামলা চিকিৎসকের, সাসপেনশন তুলতে মুখ্যসচিবকে মেল সংগঠনের
Saline Row: স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical) প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড (Suspended) করেছে রাজ্য। তারই প্রেক্ষিতে এবার মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স (Joint Platform of Doctors)। চিকিৎসকদের উপর যে কড়া পদক্ষেপ করা হয়েছে, তা প্রত্যাহারের দাবিতে মেল চিকিৎসক সংগঠনের। বুধবার দুপুর ১২টা ২৮ মিনিটে মেল পাঠানো হয়।
মেলে দাবি , মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসকদের উপর ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পুলিশি পদক্ষেপ হচ্ছে। অথচ প্রসূতি মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে চিকিৎসকদের তরফে কোনও ত্রুটি ছিল না। তারপরেও এই পদক্ষেপ অতিসক্রিয়তা বলে ইমেলে দাবি করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অবিলম্বে স্বাস্থ্য দফতর অথবা সংশ্লিষ্ট বিভাগকে এই পদক্ষেপ প্রত্যাহারের আর্জি জানিয়েছে চিকিৎসক সংগঠন।

এদিকে, মেদিনীপুরে স্যালাইনকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হলেন সাসপেন্ডেড এক চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তড়িঘড়ি অভিযোগ দায়ের করে তাদেরকে বলির পাঁঠা করার চেষ্টা করছে সিআইডি। সিআইডির এই অতিসক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। সোমবার সম্ভাবনা রয়েছে সেই মামলার শুনানির।
চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি প্রসূতির অ্যানাস্থেশিয়া করেছিলেন। পোস্টমর্টেম রিপোর্টেই স্পষ্ট যার কারণে বিষক্রিয়া হয়নি। স্যালাইন নিয়ে তদন্ত না করে পুলিশ ইচ্ছাকৃত চিকিৎসকদের ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি। গত ১৬ জানুয়ারি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহারে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যদফতরের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্যসচিবকে দিতে হবে রিপোর্ট। ৩০ জানুয়ারি ফের শুনানি রয়েছে এই মামলার।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ব্যবহারে পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানেই মৃত্যু হয় এক প্রসূতির। বাকি তিনজনকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে গ্রিন করিডর করে আনা হয়। অপরজন মেদিনীপুর মেডিক্যালে ভর্তি রয়েছেন। যদিও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যু হয়।
গোটা ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁরা হলেন মেদিনীপুর মেডিক্যালের আরএমও সৌমেন দাস, এমএসভিপি জয়ন্ত কুমার রাউত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিলীপ কুমার পাল, সহকারী অধ্যাপক হিমাদ্রী নায়েক, বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন, সিনিয়র রেসিডেন্ট পিজিটি পল্লবী বন্দ্যোপাধ্য়ায়, তৃতীয় বর্ষের পিজিটি মৌমিতা মণ্ডল, তৃতীয় বর্ষের পিজিটি ভাগ্যশ্রী কুণ্ডু, তৃতীয় বর্ষের পিজিটি সুশান্ত মণ্ডল, প্রথম বর্ষের পূজা সাহা, মনীষ কুমার ও জাগৃতি ঘোষ।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications