Suvendu Adhikari: দাবি আদায়ে মোদীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা মমতার! কতটা গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু

Suvendu Adhikari: ছয় দিনের উত্তরবঙ্গ সফরের মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা বিষয়ে। সম্ভাব্য সেই সাক্ষাতে কী উঠে আসবে, সেটা সময়ের অপেক্ষা। তবে রাজ্যের উন্নয়ন ও দাবি নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাতের পরিকল্পনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরিকল্পনাকে কী ভাবে নিচ্ছে বঙ্গ বিজেপি? এব্যাপারে সুর চড়িয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাত করতে পারেন, কথা বলতে সময় চাইতেই পারেন।

শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, এব্যাপারে বঙ্গ বিজেপির না বা হ্যাঁ বলার কোনও জায়গা বা মানসিকতা নেই। মুখ্যমন্ত্রী যতবারই প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার সময় চেয়েছেন, প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন। কিন্তু এরাজ্যে বিরোধীদলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে যে ব্যবহার মুখ্যমন্ত্রী করেন সেটা নরেন্দ্র মোদী করে না। কারণ দিল্লিতে সেটা চলে না।
কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রী বিরোধী সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করেন না। তাঁদের চিঠির উত্তরও দেন না। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধীরা অবহেলিত, কিন্তু কেন্দ্রে বিরোধীদের গুরুত্ব যথেষ্টই রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঘাটাল সাংগঠনিক জেলার নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+