Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজার কাছে জমি পেলেন মিত্ররা, মধ্যহিংলীতে শুরু করলেন লক্ষ্মীর আরাধনা

মেদিনীপুরের মধ্যহিংলী গ্রামে। এখানকার মিত্রবাড়ির লক্ষীপূজা প্রসিদ্ধ। খুব ঘটা করে কোজাগরী লক্ষীর পুজা হয়ে থাকে। এঁদের পূর্বপুরুষরা মেদিনীপুরের আদি বাসিন্দা নন। এদের আদিবাড়ি ছিল বেহালার বরিষায়। দীর্ঘদিন আগে কোনো এক পুর্বপুরুষ কোনো এক রাজার কাছ থেকে মেদিনীপুরের মধ্যহিংলীর জমিদারী পান এবং এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাই এখনো এই বাড়িতে এদের নিজস্ব কিছু প্রথা রয়ে গিয়েছে।

রাজার কাছে জমি পেলেন মিত্ররা, মধ্যহিংলীতে শুরু করলেন লক্ষ্মীর আরাধনা

এই পূজার প্রবর্তন করেন স্বর্গত শ্রী নির্মলকুমার মিত্র মহাশয় প্রায় ১০০ বছর আগে। সেই থেকে এখনো এই পূজা হয়ে আসছে। এখন পূজা হয় শ্রী সৌমেন্দ্রকুমার মিত্র (আমার মামা) ও তার ছেলে শ্রী সৌম্যদীপ মিত্রের তত্ত্বাবধানে। এবছরও খুব ঘটা করে পূজা হবে।

লক্ষীপূজার আয়োজন আগেই শুরু হয়ে যায়। প্রায় দুতিন সপ্তাহ আগে থেকে বাড়ির চন্ডীমন্ডপে প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। প্রথমে বাঁশের ওপরে খড়ের কাঠামো, তার ওপরে মাটি লেপে প্রতিমা তৈরীর কাজ শুরু হয়। প্রতিমার চোখ আঁকা হয় দারুণ ভাবে, মনে হয় ঠাকুর এবারে যেন প্রাণ পেলেন। এই বাড়ির প্রতিমা বসেন হাতির পিঠে, দুপাশে থাকে জয়া, বিজয়া। লক্ষীপূজার আগের দিন ঠাকুরের সামনে ও সারা বাড়িতে আলপনা দেওয়া হয়। লক্ষীপূজা হয় পূজার দিন সন্ধ্যেবেলা। পূজার আগে বাড়ির ঠাকুরমশাই বাড়ির মন্দির থেকে পারিবারিক দেবতা রঘুনাথজী কে নিয়ে আসেন চন্ডীমন্ডপে। মা লক্ষীর সঙ্গে রঘুনাথজীও পূজিত হন। প্রচুর লোকের সমাগম হয়।

পরের দিন সকালে আবার পূজা হয়। মা লক্ষী ও জয়া-বিজয়াকে বরণ করেন বাড়ির বৌ-মেয়েরা। এরপর ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় নিকটবর্তী মিত্রবাড়ির পুকুরে। পরিবারের এক সদস্য তার স্মৃতি রোমন্থন করে বলেছেন , "এই পুজোর মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এই প্রসঙ্গে একটি ছোটবেলার ঘটনা বলছি। একবার লক্ষীপুজায় মামাবাড়ি বেড়াতে গেছি। লক্ষীপূজার পরের দিন রাতে দোতলায় শুয়ে আছি, সামনে জানলা দিয়ে চন্ডীমন্ডপের ছাদ দেখা যাচ্ছে। পূর্ণিমার চাঁদে চারিদিক আলোকিত হয়ে আছে। হঠাৎ" সামনে তাকিয়ে দেখি চন্ডীমন্ডপের ছাদে একটি সাদা পেঁচা বসে আছে। চাঁদের আলোয় তাকে বেশ পরিস্কার দেখা যাচ্ছে। পেঁচাটি স্থির, শুধু তার লাল চোখদুটি জ্বলজ্বল করছে। অবাক হয়ে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। এখনো লক্ষীপূজা হলেই এই ঘটনাটি মনে পড়ে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+