'আমি নই আমরা, সবাইকে নিয়ে চলতে হবে', পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা মমতার
'আমি নই আমরা, সবাইকে নিয়ে চলতে হবে', পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা মমতার
আমি নই, আমরা। সবাইকে নিয়ে চলতে হবে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অমান্য করলে তাঁকে দল থেকে ছেঁটে ফেলতে সময় লাগবে না। কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর।

দলীয় কর্মীদের বার্তা
পঞ্চায়েত ভোটকে টার্গেট করে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে প্রথম কর্মিসভাতেই কড়া বার্তা দিলেন সুপ্রিমো। তৃণমূল কংগ্রেস নেত্রী দ্বন্দ্ব আগে থেকেই সামাল দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক প্রকার দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। 'আমি নই আমরা নীতিতে চলতে হবে সকলকে। একসঙ্গে কাজ করতে হবে। সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে। সব স্তরের কর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। নিজেকে কেউকেটা মনে করলে কেটে দেব'। দলে বিদ্রোহ দমনে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিমো।

মমতার কর্মিসভা
মেদিনীপুরের কলেজ ময়দানে কর্মিসভা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বুথ স্তরের কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেেছন, 'কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করব। যারা মাঠে বসে থাকে তাঁরা বড় কর্মী। যাঁরা মঞ্চে বসে থাকেন তাঁরা বড় নন। মানুষের জন্য কাজ করতে হবে। কারণ নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সেই নেতাদের আমি পছন্দ করি। সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করতে হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল নেতা।'

মেয়েদের এগিয়ে আসার বার্তা
পঞ্চায়েত নির্বাচনে মেয়েদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। গ্রামে গঞ্জে মেয়েরা এগিয়ে এসে যাতে কাজ করে তার বার্তা দিয়েছেন তিনি। দলের কাছে বেশি করে মহিলাদের যুক্ত করতে হবে। ছাত্র-যুবদের এগিয়ে আসতে হবে। কারণ ছাত্র যুবরাই ভবিষ্যতের সম্পদ এমনই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই পঞ্চায়েত নির্বাচনতাই বুথ কর্মীদের বিশেষ গুরুত্ব রয়েছে। সেকথা মাথায় রেখে প্রশাসনিক বৈঠকে জেলা সফরে গিয়ে বুথ কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন।

লোকসভা ভোটের তোরজোর
একুশের ভোটের পরেই পুরসভা ভোট। তাতে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় হলেও অসন্তোষ দানা বেঁধেছে। পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর একাধিক জায়গায় শোরগোল পড়ে গিয়েছিল। তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল দলের অন্দরে। অনেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন। প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ করার অনেককেই বহিষ্কার করা হয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে তাই আগে থেকেই সতর্ক মমতা।












Click it and Unblock the Notifications