Mamata Banerjee-Bangladesh: ছড়ানো হচ্ছে ফেক ভিডিও! বাংলাদেশ ইস্যুতে বাংলার মানুষকে কেন সতর্ক হতে বললেন মমতা
Mamata Banerjee-Bangladesh: হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেওয়া হবে না। আমাদের লোক (সংখ্যালঘু হিন্দু) যারা ফিরে আসতে চাইছে তাঁদের ফিরিয়ে আনা হোক। বাংলাদেশ ইস্যুতে ফের একবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলাদেশের ভিডিও দেখিয়ে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন। বলেন, সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। এই বিষয়ে মানুষকে সাবধান থাকারও বার্তা দেন।
দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ কোন অবস্থায়? তা খতিয়ে দেখতে দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে সমস্ত কাজ খতিয়ে দেখেন। একই সঙ্গে আধিকারিকদের সঙ্গেপ দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে এই ইস্যুতেই সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা (Mamata Banerjee-Bangladesh) ।

তাতে কিছুটা মেজাজ হারিয়েই মমতা বলেন, রোজ বাংলাদেশ নিয়ে আমাকে কেন প্রশ্ন করেন! আমি তো বিধানসভায় বলে দিয়েছি। বিষয়টি রাজ্যের নয়, কেন্দ্রের বলেও দাবি করেন প্রশাসনিক প্রধান। আর তা বলতে গিয়েই ফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়ানো হয়েছে। বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। একই সঙ্গে সংখ্যালঘু হিন্দুদের উপর চলা অত্যাচার নিয়েও কথা বলেন।
জানান, আমাদের লোকেদের উপর (হিন্দুদের) উপর নির্যাতন কখনই মেনে নেওয়া যায় না। এয়ার কিংবা সীমান্ত তো খোলা আছে। ভিসাও পাওয়া যাচ্ছে। তবে কোথাও কোথাও বিএসএফ আটকাচ্ছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যদিও এই চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের, এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি উদ্বেগ জানিয়ে সে দেশে শান্তি সেনা পাঠানোর দাবি জানান। এমনকি ভারত যাতে রাষ্ট্রসংঘে এই ইস্যুতে ভারত কথা বলে সেই কথাও জানান। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক থেকে বিএনপি নেতা কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন। সেই প্রসঙ্গেও কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা কী লালিপপ চুষব!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications