শিশির অধিকারীর কেন্দ্রে নাড্ডা-সুকান্তর সভা, থাকছেন না শুভেন্দুই! অস্বস্তি বিজেপিতে

বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নন সর্বভারতীয় সভাপতি। রাজ্যের শীর্ষ নেতাদের রিপোর্টেও আর ভরসা করছেন না জেপি নাড্ডা।

শুভেন্দু অধিকারী দরজায় গড়ে সভা করতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অথচ শুভেন্দু অধিকারী নিজেই থাকছেন না সভায়। তিনি যাচ্ছেন ত্রিপুরায়। শনিবার রাতে নিউটাউনের হোটেলে জেপি না্ড্ডার উপস্থিতিতে কোর কমিটির বৈঠকেও ছিলেন না শুভেন্দু। এর ফলে প্রশ্ন উঠে পড়েছে তাঁর অনুপস্থিতি নিয়ে।

কোর কমিটির বৈঠকে ছিলেন না শুভেন্দু

কোর কমিটির বৈঠকে ছিলেন না শুভেন্দু

শনিবার রাতে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, সাংসদ জোতির্ময় মাহাতো। কিন্তু ছিলেন না শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। বীরভূমে সভা ছিল শুভেন্দুর। সেই সভা দুপুরে হয়ে গেলেও রাতে কোর কমিটির বৈঠকে কেন তিনি থাকলেন না, তা নিয়ে প্রশ্ন থেকেই যা্চ্ছে।

শুভেন্দু থাকছেন না হোমটাউন কাঁথির সভায়

শুভেন্দু থাকছেন না হোমটাউন কাঁথির সভায়

কোর কমিটির বৈঠকে না হয় উপস্থিত থাকলেন না, কিন্তু কেন তিনি থাকছেন না তাঁর হোম টাউন কাঁথির সভায়, তা নিয়ে বেশি চর্চা চলছে রাজনৈতিক মহলে। যদিও সুকান্ত মজুমদার স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, ত্রিপুরায় ভোট প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই তিনি থাকতে পারছেন না কাঁথির সভায়।

শুভেন্দুর উপর ভরসা না করেই নাড্ডার সভা!

শুভেন্দুর উপর ভরসা না করেই নাড্ডার সভা!

তবুও অস্বস্তি এড়াতে পারছে না বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি যখন আসছেন, তখন ত্রিপুরার সভা তো পিছিয়ে দেওয়াও যেত, কেন শুভেন্দু থাকলেন না। তবে কি কাঁথি নিয়ে শুভেন্দুকে ছাড়াই ভাবতে চলেছে বিজেপি? কাঁথি লোকসভা নিয়ে যে রিপোর্ট পেয়েছে বিজেপি, তাতে শুভেন্দুর উপর ভরসা না করে জেপি নাড্ডা নিজেই সভা করছেন।

শুভেন্দু ও তাঁর শিবির খুব একটা খুশি নয়!

শুভেন্দু ও তাঁর শিবির খুব একটা খুশি নয়!

কাঁথিতে সভা করছেন জেপি না্ড্ডা ও সুকান্ত মজুমদাররা। শুভেন্দু ও তাঁর শিবির বিজেপির এই পরিকল্পনায় খুব একটা খুশি নয় বলেই জানা গিয়েছে। সেই কারণেই শুভেন্দু থাকছেন না, সেটাও হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। রবিবার দু-জায়গায় সভা করবেন জেপি নাড্ডা। প্রথম সভাটি হবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কাটোয়ায়। আর দ্বিতীয়টি শুভেন্দু-গড় কাঁথিতে। উল্লেখ্য, এই কেন্দ্রের সাংসদ শুভেন্দুর বাবা শিশির অধিকারী।

রাজ্যের শীর্ষ নেতাদের রিপোর্টেও ভরসা নয়

রাজ্যের শীর্ষ নেতাদের রিপোর্টেও ভরসা নয়

বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নন সর্বভারতীয় সভাপতি। রাজ্যের শীর্ষ নেতাদের রিপোর্টেও আর ভরসা করছেন না জেপি নাড্ডা। ২০২৪-কে টার্গেট করে এগোতে চাইছে বিজেপি। যে সমস্ত কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে, সেই কেন্দ্রগুলিকে টার্গেট করেছে তারা। বিজেপি সেই নিরিখে রাজ্যের ২৬টি কেন্দ্রকে টার্গেট করেছে। সেইমতো পরিকল্পনা করে তারা এগোচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+