অতি প্রবল নিম্নচাপ দিঘা থেকে কত দূরে? কতটা আঘাত করবে উপকূলে?

গতকাল রবিবারও দিঘা মন্দারমণির উপকূলে নীল আকাশে সাদা মেঘ দেখা গিয়েছে। কিন্তু সোমবার প্রমাদ গুনছে উপকূল এলাকা। প্রতি ঘন্টায় বদল হবে আবহাওয়া। ভাদ্রের শেষ লগ্নে আবার একটি বিপর্যয়ের আশঙ্কা। অতি গভীর নিম্নচাপের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়।

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমে শক্তিশালী হয়েছে। ক্রমশ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আর সেখানেই বাড়ছে দুশ্চিন্তা। কারণ, স্থলভাগের দিকে আসার সময় সেটি আরও শক্তি বাড়াবে। অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। আর তার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে স্থলভাগে।

weather forecast

সোমবার বেলা পর্যন্ত পাওয়া খবরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় এর প্রভাব বেশি পড়বে। এই মুহূর্তে পুরী থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। দীঘা থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে তার অবস্থান হাওয়া অফিস জানাচ্ছে উপর দিয়ে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে স্থলভাগে ঢোকার আগে তার শক্তি আরো অনেকটাই বাড়বে অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে সেই সময়

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় দুশ্চিন্তা বাড়ছে। এর আগে সাইক্লোন আম্ফান ও যশের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এলাকায়। আরও একটি প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে উপকূল এলাকায়। কতটা প্রভাব পড়ে? সেই চর্চা শুরু হয়েছে।

ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৫০ থেকে ৭০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। আজ সোমবার বেলা থেকেই উপকূল এলাকায় আবহাওয়ার দ্রুত বদল হবে। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। সমুদ্র উপকূলে নজরদারিও শুরু হয়ে গিয়েছে।

সপ্তাহের শুরুর দিন বলে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। তারা যেন সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকেন। সেই বার্তা দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতি গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এসে পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে। ফলে দিঘার উপরে আঁচ এসে পড়ার সম্ভাবনা প্রবল।

সোমবার উপকূল এলাকায় হাওয়া বইতে শুরু করেছে। আকাশের রং বদলেছে। আকাশের মুখ ভার সমুদ্র ফুঁসতে শুরু করেছে। পরিস্থিতি কতটা বদলায়? তার দিকে নজর রাখছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+