Ghatal Lok Sabha Election Results 2024 LIVE Updates: দুই নায়কের ভোটের লড়াই, ঘাটালে হিরো হবেন কে?
বেলা ১.৪৫- ৫০,৭৯৭ ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী দেব।
সকাল ১১.১০- ঘাটালে পিছিয়ে দেব, এগিয়ে আছেন হিরন চট্টোপাধ্যায়।
সকাল ১১.৩০- ৮৯১১ ভোটে এগিয়ে আছেন দেব।
ঘাটাল লোকসভা কেন্দ্রি এবার অন্যতম আর্কষণীয় কেন্দ্র রাজ্য-রাজনীতির। গত ১০ বছর ধরেই এই কেন্দ্রটি তৃণমূলের গড় হয়ে উঠেছে। বলা ভালো দেবভূমি হিসাবে পরিচিত। এবার লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী দেব, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।
ঘাটাল লোকসভা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুরের ছ'টি বিধানসভা এবং পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। পাঁশকুড়া পূর্ব, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত। সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র ছিল তৃণমূলের দখলে। পাঁশকুড়া, ডেবরায় জিতেছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঘাটাল বাদে বাকি ৬টি কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থীরা।

ভোট আসে যায়, ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে থাকে অবহেলায়। ঘাটালের ভোটের এটাই সব থেকে বড় ইস্যু। যদিও ক্ষমতায় এলে এবার দ্রুত এই মাস্টার প্ল্যান শেষ করার কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু দু'বারের সাংসদ দীপক অধিকারী (দেব) স্বপ্ন দেখাচ্ছেন ঘাটালবাসীকে।
২০১৪ সাল থেকে তৃণমূলের কব্জায় ঘাটাল। দু'বার জিতেছেন দেব। প্রথম বার সিপিআইকে হারিয়ে। দ্বিতীয় বার বিজেপিকে। ২০১৪ সালেও চার নম্বরে থাকা বিজেপি এখন ঘাটালে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী। দেবের হ্যাটট্রিক রোখার দায়িত্বে বিজেপির হিরণ। । এ বারেও প্রথমে ভোটে দাঁড়াতে নারাজ দেব প্রার্থী হওয়ার পরে জানিয়েছেন, রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করবে- এমন প্রতিশ্রুতি পেয়েই তিনি ভোটে লড়তে রাজি হয়েছেন।
লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,৯৭,৬৮৫। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৭.১ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৭.৯ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৩.৪ শতাংশ। গ্রামীণ ভোটার ৯৪ শতাংশ। শহুরে ভোটার ৬ শতাংশ।২০১১ সালের জনবিন্যাস অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের মুসলিম ১২.২৫ শতাংশ, হিন্দু বেশি। ৭৫ শতাংশ কৃষিজীবী। চাকরিজীবীর সংখ্যা মাত্র ৫ থেকে ৬ শতাংশ। তফসিলি জাতি, উপজাতির । সংখ্যা ২০ শতাংশ।
২০১৯ সালের পরিসংখ্যান অনুসাপে, তৃণমূল প্রার্থী দেবের প্রাপ্ত ভোট - ৭১৭৯৫৯, বিজেপির প্রার্থী ভারতী ঘোষের প্রাপ্ত ভোট - ৬০৯৯৮৬। সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট - ৯৭০৬০. ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪১.৩ শতাংশ ভোট। তৃণমূল ৪৮.৭ শতাংশ, সিপিআই ৬.৬ শতাংশ ও কংগ্রেস ২.২ শতাংশ ভোট পায়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications