শেষ পর্যন্ত খোঁজ মিলল বাংলার ছয় মৎস্যজীবীর! পরিবার-প্রশাসনে উৎকণ্ঠার অবসান

প্রশাসনের সহায়তায় শেষ পর্যন্ত উদ্ধার ছয় মৎস্যজীবী। তাঁদের ট্রলারটি উল্টানো অবস্থায় পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল পরিবারগুলির মধ্যে। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। তবে উদ্ধার হওয়া ছয় জন সত্যেন বেরা, জগবন্ধু দাস, মানস বর, গৌতম বেরা, খোকন বর, জগন্নাথ বর প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সৌলা এক নং মৎস্যবন্দর থেকে, মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় একটি ট্রলার, যার নং IND WB -CN MO-3786। কৃষ্ণ সারথী নামে ওই ট্রলারের। মাছ ধরতে যাওয়ার পর থেকে বাড়ির লোকেরা ফোনে বারবার যোগাযোগ করলে আনুমানিক শেষ যোগাযোগ হয় সকাল ১০ টায়। তারপর থেকে ওই ট্রলারে থাকা মৎস্যজীবীদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

fisherman contai

পরিবারের সদস্যরা ফোন করলে ওপার থেকে ভেসে আসছে মোবাইল নম্বর পরিষেবা সীমার বাইরে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে দুপুর দেড়টা নাগাদ মোবাইল সুইচড স্টপ বলে জানতে পারে পরিবারের পদস্যরা। তারপর থেকেই উৎকণ্ঠায় কাটে ছয়টি পরিবারের সঙ্গে উৎকণ্ঠায় ছিলেন শৌলা মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারাও।

মৎস্যজীবীদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই শৌলা একনং মৎস্যবন্দর থেকে কয়েকটি ট্রলার পাঠানো হয় খোঁজখবরের জন্য। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পান একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে। সেই ট্রলারটিকে শনাক্ত করা গিয়েছে। তবে ওই ট্রলারের পাশাপাশি ছয় মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি সেই সময়।

দীর্ঘ বেশ কিছু সময় উৎকণ্ঠায় কাটে মৎস্যজীবী পরিবারের সদস্যদের। মৎস্যজীবীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে কাতর আর্জিও জানানো হয়। শেষে বুধবার দুপুরের পরে মৎস্যজীবীদের খোঁজ মেলে। স্বস্তি ফেরে অন্তত ছটি পরিবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+