Panchayat Election 2023: জল চাওয়ায় বিজেপি কর্মীর মুখে প্রস্রাব! ভিত্তিহীন বলল তৃণমূল
West Bengal Panchayat Election 2023 : বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ! শুধু তাই নয়, মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলেও অভিযোগ। আর এই ঘটনা ঘিরেই একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ( medinipur) গড়বেতায়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পঞ্চায়েত ভোট মিটেছে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ভোট ( Bengal Panchayat Election) পরবর্তী একের পর সন্ত্রাসের ঘটনার সাক্ষী বাংলার মানুষ। আর এর মধ্যেই নক্করজনক ঘটনা রাজ্যে।

গত ৮ তারিখ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। ভোটে বিজেপির হয়ে এজেন্ট হিসাবে কাজ করে ওই ব্যক্তি। আর এরপর থেকেই নানা হুমকি চলছিল বলে অভিযোগ। এর মধ্যেই গত কয়েকদিন আগে গড়বেতার মায়তা অঞ্চলের বাসিন্দা বিজেপির ওই পোলিং এজেন্টকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
স্থানীয় তৃণমূল আশ্রিত দস্কৃতিরাই এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি দাবি বিজেপির। শুধু তাইও নয়, ওই বিজেপি কর্মীকে মায়তা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হল বলেও অভিযোগ। ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই বিজেপি নেতাকে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন বিজেপি নেতারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির ( Bengal Bjp) সহ-সভাপতি শমিত দাস জানিয়েছেন, পিকনিকের জন্যে তৃণমূলের লোকেরা ওই ব্যক্তির কাছে টাকা চেয়েছিল। কিন্তু তা দিতে পারেননি। এতটাই দরিদ্র যে তা দেওয়া সম্ভব হয়নি ওই বিজেপি কর্মীর। এমনটাই দাবি। গড়বেতার মায়তা এলাকায় দলীয় পার্টি অফিসে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই বিজেপি নেতার।
শুধু তাই নয়, জল চাইলে বিজেপির মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলেও বিস্ফোরক দাবি। ঘটনার সময় তৃণমূল কর্মীরা সবাই মদ্যপ অবস্থাতেই ছিল বলে দাবি বিজেপির সহ-সভাপতির। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, আন্দোলনে নামারও কথা বলা হয়েছে।
যদিও তৃণমূলের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলকে কালিমালিপ্ত করতেই এহেন অভিযোগ করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। তদন্তের বিষয়ে স্পষ্ট নয়।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications