সততার সঙ্গে কাজ করতে না পারায় যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান শৌভিকবাবুর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। পরবর্তী অন্তর্বর্তীকালীন উপাচার্য হচ্ছেন অভিজিৎ চক্রবর্তী। বেসুর এই অধ্যাপক শৌভিক ভট্টাচার্যের আগে যাদবপুরের অস্থায়ী উপাচার্য ছিলেন। এবার ছ'মাসের মেয়াদে তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে।
রাজ্য প্রশাসনসূত্রের খবর অনুযায়ী, ব্যক্তিগত কারণ দেখিয়ে পুজোর আগেই রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন শৌভিকবাবু। কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ না করে নিজের কাছেই রেখে দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু শৌভিকবাবু নিজের সিদ্ধান্তে অনড় থাকায় শেষপর্ন্ত শৌভিকবাবুর পদত্যাগপত্র উচ্চশিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছেন তিনি।
গত বছরই আইআইটি-খড়রগপুরের পদ থেকে শৌভিকবাবু যাদবপুরের উপাচার্য পদে নিয়োগ হন। ৪ বছরের মেয়াদে ১৩ মাসের মাথাতেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন শৌভিকবাবু। সরকারিভাবে শৌভিকবাবু জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই এই ইস্তফা। পদত্যাগ গৃহীত হলে তিনি খড়গপুর আইআইটি-তেই ফিরে যেতে চান। কিন্তু মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে উপাচার্য পদ থেকে নিজের ইস্তফার খবরটি জানান শৌভিকবাবু, যা সত্যিই নজিরবিহীন ঘটনা।
বিশদ ব্যাখ্যায় না গিয়েই এদিন সাংবাদিক বৈঠকে শৌভিকবাবু জানান, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে পারছিলেন না তিনি। কাজ করতে অসুবিধা হচিছল বলেই ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে শৌভিকবাবুর পদত্যাগ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্যের খবরটি সংবাদ মাধ্যেমে প্রকাশ করলেও শৌভিকবাবুর অভিযোগ ও তাঁর ইস্তফার কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
উপাচার্যকে বেছে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনওরকম ভূমিকা থাকে না। কিন্তু অস্থায়ী উপাচার্য বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিন রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের সাপেক্ষেই নয়া অস্থায়ী আচার্যকে বেছে নেওয়া হয়েছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications