ফের সোনাগাছিতে খুন! বন্ধ ঘর থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ
মাস সাতেক আগে সোনাগাছির একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে খুন হয়েছিলেন নিরাপত্তাকর্মী ষাটোর্ধ্ব এক মহিলা। এবার তরুণী খুনে চাঞ্চল্য সোনাগাছিতে।
ফের সোনাগাছিতে তরুণী খুন! বৃহস্পতিবার সকালে ৮ নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এই ঘটনা ঘটে। বন্ধ ঘর থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার মাথায় আঘাতের চিহ্ন ছিল। গলাতেও ছিল ক্ষতচিহ্ন। প্রাথমিক তদন্ত অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করা হয়েছে। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলাতেও ধারালো অস্ত্র চালানো হয়।
এদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই লক্ষ্য করেন ঘরের মেঝেতে নিথর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে এখনও স্পষ্ট নয় খুনের মোটিভ।

বটতলা থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররাও তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই মহিলার নাম সীমা। বয়স আনুমানিক ২৫। পাঁচমাস ধরে এই বাড়িতে ছিলেন। আততায়ী ওই মহিলাকে খুন করে দরজা বন্ধ করে চলে যায়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন, নাকি এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে। সম্পর্কের জটিলতা থেকেও এই খুন হতে পারে। গত নভেম্বরেও সোনাগাছিতে এক মহিলা খুন হন। স্বেচ্ছাসেবী সংস্থার অফিস থেকে থেঁতলানো দেহ উদ্ধার হয়।
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications