গোধূলি লগ্নে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! কার কথায় ব্রহ্মচর্য ভাঙলেন বিজেপি নেতা? জানলে অবাক হবেন
Dilip Ghosh Marriage: ২০২৬ এর ভোটের আগেই বড় ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ । এদিকে দিলীপের বিয়ের এই সিদ্ধান্ত কি আদৌ খুশি তার দল বিজেপি? কেন মিডিয়ার সামনে মুখ খুলছেন না দিলীপ ঘোষ! রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন পরিচিত রাজনীতিকদের ব্যক্তিগত জীবন থাকলেও তারা পাবলিক ফিগার। তাই যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগেই চর্চা করতে হয়। শুভেচ্ছা যেমন আসছে ঠিক তেমনি নানান রকম মন্তব্য ভেসে আসছে সমাজ মাধ্যমের সুবাদে।
জানা যাচ্ছে এই বিয়ের খবর তখনও পাঁচ কান হয়নি। হঠাৎ করে দিলিপের নিউটাউনের ফ্ল্যাটে এসে উপস্থিত হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। মেদিনীপুরের প্রাক্তন সংসদের কাছে রীতিমত কাকুতি মিনতি করেন তারা । যেভাবেই হোক এই বড় সিদ্ধান্ত থেকে যাতে সরে আসেন দিলীপ সেই প্রত্যাশা করেন তারা। কিন্তু দিলীপ জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিয়েই তাঁকে নিরস্ত্র করা যায়নি। মায়ের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানেন স্নেহের নারু।

কিন্তু সমস্যা কোথায়? দিলীপের হবু স্ত্রী মহিলা মোর্চার এক সদস্যা। দলের মধ্যেই বিজেপি নেতা তথাগত রায় একসময় কামিনী কাঞ্চন তত্ত্ব তুলে এনেছিলেন। তবে এই সবকিছুকে দূরে সরিয়ে দলের অন্যান্য সতীর্থরা পৌঁছে গেলেন এই বিশেষ দিনে দিলীপ ঘোষের পাশে থাকতে।
এদিন দিলীপ ঘোষের দিলীপ ঘোষের নিউটাউন বাড়ি আইডিয়াল ভিলায় আসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়রা। দিলীপ ঘোষের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাঁর মা'য়ের সঙ্গেও দেখা করেন বিজেপি নেতা-নেত্রীরা। আগামিদিন যাতে শুভেচ্ছা হয় সেই বার্তাও দেন।
Dilip Ghosh Marriage: লাল শাড়িতে সাজবেন নববধূ
বিকেলে গোধূলি লগ্নে দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হবে রিঙ্কু মজুমদারের। যা খবর, বৈদিক মতে দুজনের বিয়ে হবে। মূলত এদিন আইন ভাবেই বিয়ে হবে। সকাল থেকে সমস্ত আচার পালন করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তবে সবটাই খুব গোপন ভাবে করা হচ্ছে। এমনকী অনুষ্ঠানের সময়েও একেবারে দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন বলে খবর। বাইরের কারোর আমন্ত্রণ নেই।
নববধূ রিংকু সাজবেন লাল শাড়িতে। বলে রাখা প্রয়োজন, জীবনের একটা বড় অংশ ব্রহ্মচর্য পালন করেছেন! অবশেষে আইবুড়ো নাম ঘুচতে চলেছে দিলীপ ঘোষের। ব্যক্তিগত এবং সামাজিক পরিসরে ঠিক কতটা প্রভাব ফেলবে তা বুঝতে অবশ্য অপেক্ষা করতে হবে । তবে এই বিয়ে একেবারে মায়ের ইচ্ছাকে মান্যতা দিয়েই যে করছেন তা ইতিমধ্যেই ঘনিষ্ঠমহলে জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications