কলকাতায় কোন রুটে ট্রাম চালানো যাবে? বৈঠকে বসল রাজ্য
শহর কলকাতার ট্রাম চলাচল নিয়ে ভাবনাচিন্তা কী রয়েছে? সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি ট্রাম না চালানোর বিষয় নিয়ে মন্তব্যও করেছেন।
কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতা পুরসভায় ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন সচিব ডঃ সৌমিত্র মোহন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, জয়েন্ট কমিশনার ট্রাফিক- রূপেশ কুমার সহ একাধিক উচ্চপদস্থ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, কলকাতার ট্রাম নিয়ে রাজ্য সরকার পলিসি নিয়েছে। তা লিখিত আকারে মহামান্য হাইকোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হবে। ট্রাম চলাচলের বিষয় নিয়ে মহামান্য হাইকোর্ট কিছু প্রস্তাব দিয়েছে। সেগুলিও বিস্তারিত আলোচনার পর সরকারের চিন্তাভাবনা জানানো হবে।
কলকাতায় রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। রাস্তা চওড়া করার কোনও ব্যবস্থা নেই।ধীর গতির ট্রাম চলাচলের বিষয় নিয়ে সরকার একাধিক চিন্তাভাবনা করেছে। সাধারণ মানুষের নস্টালজিয়া এবং হেরিটেজের কথা মাথায় রেখে অবশ্যই শহর কলকাতার বেশ কিছু রুটে ট্রাম চলাচল করবে। এমন কথাই জানান পরিবহণ মন্ত্রী।
শহর কলকাতায় বেশ কিছু রাস্তা থেকে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চলেছে। তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। তাই নিয়েই আদালত এই বিষয়টি জানতে চেয়েছে।
খিদিরপুর থেকে ধর্মতলা চালানো যায়। একসময় ট্রাম গ্রিন ট্রান্সপোর্ট হিসাবে ছিল। খিদিরপুর ট্রাম চালানো যায়। তিনটে জায়গা ট্রাম নিয়ে যাত্রীদের সুরক্ষা নিয়ে সমস্যা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এমনই বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications