WB Lok Sabha Phase 7 Voting: সকাল থেকে কালীঘাটে বসেই ভোট প্রক্রিয়ায় নজর! শেষবেলায় ভোট দিলেন মমতা
West Bengal Lok Sabha Phase 7 Voting: ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। প্রত্যেকবারের মতো এবারও ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে একেবারে শেষ বেলায় গিয়ে ভোট দেন। যদিও কোনও ইস্যুতেই এদিন মন্তব্য করেননি তৃণমূল সুপ্রিমো। বরং এদিন অনেক বেশি ফুরফুরে মেজাজে দেখা যায়।
লাইনে দাঁড়ানো অন্যান্য ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেই বুথে ঢোকেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে পরিচিত একজনের সঙ্গে দেখা হলে তাঁকে জড়িয়ে ধরতেও দেখা যায়। এমনকি ভোট দিয়ে বেরিয়ঈ ভিকট্রি সাইন দেখিয়ে বেরিয়ে যান

প্রায় দেড় মাস ধরে লাগাতার প্রচার করে বেরিয়েছেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। উত্তর থেকে দক্ষিণ প্রার্থীদের সমর্থনে কখনও সভা করেছেন তো আবার কখনও দীর্ঘ কিমি হেঁটে রোড শো করেছেন। আজ সপ্তম এবং শেষ দফার নির্বাচন হল।
যেখানে কলকাতা উত্তর এবং দক্ষিণ সহ বাংলার একাধিক লোকসভা আসনে নির্বাচন হল। একের পর এক হেভিওয়েট কেন্দ্র। সূত্রের খবর, সকাল থেকে বাড়িতে বসেই কার্যত পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর নজর রাখেন তৃণমূল সুপ্রিমো।
কোন লোকসভা কেন্দ্রে কম ভোট পড়ছে, কে কোথায় বৈঠক করছেন সবটাই সকাল থেকে তাঁর নখদর্পনে ছিল বলে তৃণমূল সূত্রে খবর। উল্লেখ্য, প্রত্যেকবারেই এভাবেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি হয়ে ওঠে কন্ট্রোল রুম। সকাল থেকে সেখানে বসেই গোটা প্রক্রিয়ার উপর নজর রাখেন। এবারও তার অন্যথা হল না।
#WATCH | Kolkata: West Bengal CM Mamata Banerjee greeted and interacted with people before casting her vote at a polling booth in Kolkata. pic.twitter.com/U0QFZHs59a
— ANI (@ANI) June 1, 2024
অন্যদিকে এদিন সকালে ভবানীপুর মিত্র ইনিস্টিটিউশন স্কুলে ভোট দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। গণতন্ত্রের উৎসব চলছে। রাজ্যে শেষ দফায় নটি কেন্দ্রে ভোট হচ্ছে। সব কটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে বলে আশা তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ডের। যদিও একের পর এক কেন্দ্রে অশান্তি নিয়ে কোনও মন্তব্য করেননি।
বলে রাখা প্রয়োজন, সপ্তম এবং শেষ দফায় মোট ৯টি আসনে ভোট (West Bengal Lok Sabha Phase 7 Voting) হয়। তালিকায় ছিল বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।
-
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার












Click it and Unblock the Notifications