Vote Fashion: কী হবে প্রচারের পোশাক, ভোটের পোশাকের ট্রেন্ডি ফ্যাশন নিয়ে হাজির শহরের এই ডিজাইনার শপ
সামনেই পঞ্চায়েত ভোট। আর কয়েকটা দিন হাতে গোনা সময়। তারপরেই পঞ্চায়েতে মহাযুদ্ধ। তার আগে পর্যন্ত প্রচারে সরগরম রাজ্য। গ্রামে-গঞ্জে মিটিং মিছিল। রোদ-জল-কাদা-গরম উপেক্ষা করেই পথে নামতে হচ্ছে রাজনৈতিক দলের নেতা-প্রার্থীদের।
সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রচার এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। কোনও কোনও প্রচার ভাইরাল হতেও বেশি সময় নিচ্ছে না। কাজেই রাজনৈতিক নেতা থেকে প্রার্থী সকলেই একটু কেতা দুরস্ত হতে হচ্ছে। কে কেমন পোশাক পড়েছে সেদিকেও নজর থাকছে সকলের।

নির্বাচনী আবহে কলকাতায় এক ফ্যাশন ডিজাইনার শপ বাজারে নিয়ে এসেছে ভোটের ফ্যাশন। রেঞ্জের নাম দেওয়া হয়েছে নির্বাচনী পোশাক, পোশাকে নির্বাচন। অর্থাৎ কোন পোশাক পরে নেতারা প্রচারে যেতে পারেন। তাঁদের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি হবে। সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই রেঞ্জটি।
একের জন নেতা-নেত্রীর একেক রকম পছন্দের পোশাক। তাঁদের স্টাইল স্টেটমেন্টও আলাদা এলাদা হয়। বর্ষায় হচ্ছে পঞ্চায়েত ভোট। তার উপরে গরম আর্দ্র আবহাওয়া। কোন পোশাকে বেশিক্ষণ স্বচ্ছন্দে থাকতে পারবেন নেতারা সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে পোশাক।

কলকাতা শহরের ১০০ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানের নতুন ফ্যাশনের ট্রেন্ড মন কাড়বে ফ্যাশন দুরস্ত বাঙালিরও। যেহেতুর রাজনীতির ছোঁয়া রয়েছে পোশাকে সেকারণে এই নতুন রেঞ্জের উদ্বোধনে হাজির করা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষকে। তিনিও জানালেন সেকথা। ভোটের সঙ্গে এখন ফ্যাশন ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। সেকারণে এটা একটি বেশ ভালো উদ্যোগ বলে মনে করছেন তিনি।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications