Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে সরাসরি সেক্টর ফাইভ! বছর শেষেই সত্যি হতে চলেছে আরও এক স্বপ্ন
Kolkata Metro: খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ সম্পূর্ণ রুটে যাত্রী নিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বউবাজার এলাকায় একটা সমস্যা ছিল। আর সেই সমস্যা কাটিয়ে আশার আলো দেখা যাচ্ছে। আর তা মিটে গেলে আগামী ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে খবর।
আর সেই লক্ষ্য নিয়েও কাজ চলছে বলেও জানা গিয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। আগেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে। কিন্তু বউবাজারের বিপর্যয় গোটা প্রকল্পের (Kolkata Metro) কাজকে কার্যত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

বন্ধ রয়েছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পাতাল পথ। যদিও সেই সমস্যা মেটাতে কার্যত দিনরাত কাজ করে চলেছেন মেট্রোর আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা। আর তাতেই আশা আলো দেখা গিয়েছে বলে দাবি বাংলা এক সংবাদমাধ্যমের। এই প্রসঙ্গেওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন, বউবাজারে ক্ষতিগ্রস্ত টানেলের কাজ চলছে।
আগামী অক্টোবরের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে দাবি। আর সেই কাজ শেষ হয়ে গেলে যাত্রী পরিষেবাও দ্রুত শুরু হয়ে যাবে বলে আশা ওই আধিকারিকের। এমনকি চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন পি উদয়কুমার রেড্ডি। আর তা শুরু হয়ে গেলে মেট্রোর ইতিহাসে এক নয়া মাইলস্টক তৈরি হবে বলে আশা আধিকারিকদের।
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের আগস্টে টানেল বোরিং মেশিনের (টিবিএম) মাধ্যমে মাটি কাঁটার সময় ধস নামে বউবাজারে। ভেঙে যায় একের পর এক বাড়ি। ক্ষতিগ্রস্থ হয় নির্মীয়মাণ সুড়ঙ্গের ৪০ মিটার অংশ। এরপর বেশ কয়েক দফায় ক্ষতিগ্রস্থ হয় নির্মীয়মান ওই টানেল। আর সে কারণে বারবার থমকে যায় বউবাজার অংশের কাজ।
যদিও আঘাত প্রাপ্ত হওয়া ওই টানেলের ক্ষত সাড়ানোর কাজ চলছে। টানেলের ক্ষতিগ্রস্ত অংশে ইস্পাতের বলয় তৈরি করা হয়েছে। টানেলে বসানো হয়েছে স্টিলের বড় বড় প্লেট। একেবারে আধুনিক পদ্ধতিতে চলছে কাজ। পুরো প্রক্রিয়াটি 'রেট্রো ফিটিং' বলা হয়ে থাকে। আর এই কাজ শেষ হলে একটি মেট্রোয় চেপেই একেবারে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান












Click it and Unblock the Notifications