বিধায়কদের ভাতা বাড়ছে ৫ হাজার, প্রতিবাদে তর্কাতর্কি তৃণমূল-সিপিএমে
বিধায়কদের ভাতা বাড়ানো নিয়ে জোর বিতর্ক বিধানসভায়। শাসক দল তৃণমূল কংগ্রেস বিধায়কদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় সিপিএম বিধায়কদের।
কলকাতা, ৮ মার্চ : বিধায়কদের ভাতা বাড়ানো নিয়ে জোর বিতর্ক বিধানসভায়। শাসক দল তৃণমূল কংগ্রেস বিধায়কদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় সিপিএম বিধায়কদের। এই নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী জবাব দিতে উঠলেও প্রবল হইচই বেধে যায়। সিপিএমের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, প্রতিবন্ধী, বিধবা, বার্ধক্য ভাতা কি বৃদ্ধি করা হয়েছে? তবে কেন বাড়ানো হচ্ছে বিধায়কদের ভাতা? কী তার প্রয়োজন?
বুধবার বিধানসভা শুরুর পরই অধ্যক্ষের কাছে বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয় শাসকদলের পক্ষ থেকে। এই প্রস্তাব উপস্থাপন করতেই বিরোধিতায় সরব হন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, আগে প্রতিবন্ধী, বিধবা ও বার্ধক্য ভাতা বাড়ানো হোক, তারপর বিধায়কদের ভাতা বাড়ানোর প্রস্তাব রাখবেন। তৃণমূল বিধায়করা সম্মিলিতভাবে তার প্রতিবাদ করেন।

তৃণমূল বিধায়কদের যুক্তি, দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের বিধায়কদের ভাতা অনেকটাই কম। সেই কারণেই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির হয়েছে, প্রত্যেক বিধায়কের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানো হবে। তৃণমূলের অভিযোগ, আগে যখন এই প্রস্তাব উত্থাপন করা হয়, তখন সিপিএম বিধায়করাও চুপচাপ ছিলেন। এদিন যখন অধ্যক্ষের কাছে প্রস্তাব পেশ করা হয় তখনই বিরোধিতা করা হচ্ছে।
সিপিএম বিধায়করা তৃণমূলের এই যুক্তি কানে তোলেনি। সীমিত ক্ষমতা নিয়েই হই হট্টগোল শুরু করে দেন তাঁরা। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী বলতে ওঠেন। কিন্তু তাঁর কথাও শুনতে চাননি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ চলে দফায় দফায়।












Click it and Unblock the Notifications