মমতা-মোদী দ্বৈরথ আমেরিকা-প্রসঙ্গেও! তৃণমূল-বিজেপির বিবৃতি-যুদ্ধে উত্তাল রাজনীতি
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর সংক্রান্ত মন্তব্য ও পাল্টা মন্তব্য নিয়ে সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর সংক্রান্ত মন্তব্য ও পাল্টা মন্তব্য নিয়ে সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি। শিকাগো সফর বাতিল হওয়া যে ভালো চোখে নেননি মুখ্যমন্ত্রী, তা বেলুড়ে মঠের অনুষ্ঠানেই বুঝিয়ে দিয়েছেন তিনি। এবার বিদেশমন্ত্রক পাল্টা দেওয়ায় তৃণমূলও দিল মোক্ষম জবাব। তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী বুধবার বেলুড় মঠে বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এক বক্তৃতায় শিকাগো যাওয়ার ইচ্ছা ছিল বলে জানিয়ে, তাঁর সফর বাতিলের পিছনে কারও হাত রয়েছে বলে অভিযোগ করেন। এরপর বিদেশমন্ত্রক জানায়, তাঁদের কাছে এমন কোনও আবেদন আসেনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো যাত্রা নিয়ে কোনও আবেদন করা হয়নি।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এরপর একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন কলকাতায় মার্কিন কনস্যুলেট জেনারেলের বিবৃতি। ডেরেক দাবি করেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমেরিকা যেতে আগ্রহী শুনে কলকাতার কনস্যুলেট জেনারেল খুব খুশি হয়েছে। তিনি অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
ডেরেক এই পরিপ্রেক্ষিতে দলের এক বিবৃতিও প্রকাশ করেন। যেখানে লেখা- বিবেকানন্দ বেদান্ত সোসাইটি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি অনুষ্ঠানের জন্য শিকাগো সফরে যাওয়ার আমন্ত্রণ জানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মতিও প্রদান করেন। কিন্তু উদ্যোক্তারা জানান, অনুষ্ঠানটি বাতিল করার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল হয়ে যায় শিকাগোতে।
বিবৃতিতে প্রকাশ- ওই একই সময়ে বিজেপি-আরএসএস শিকাগোতে গ্লোবাল হিন্দু কংগ্রেস শীর্ষক একটি সম্মেলনের পরিকল্পনা করেছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিলের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। যার জেরে মুখ্যমন্ত্রী শিকাগো যেতে পারেননি বলে আক্ষেপ করেন গত ১১ সেপ্টেম্বরে বেলুড় মঠের অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর সেই বিবৃতির পর থেকেই আবোজড়ন চলছে রাজনৈতিক মহলে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications