Task Force visit Market: ৩০০ টাকা নয় ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে লঙ্কা, বাজারে অভিযান টাস্ক ফোর্সের

বাজারে গেলেই দামের ছ্যাঁকায় কোনও সবজি কেনা যাচ্ছে না। ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। ঝালে তো বটেই এবার দামের ঝাঁঝে চোখের জলে নাকের জলে হওয়ার দশা হয়েছে। শুধু কাঁচা লঙ্কা নয় দামের উর্ধ্বমুখী গ্রাফ প্রায় সব সবজিরই।

রাজ্য সরকারের নির্দেশে বাজারে বাজারে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স। মঙ্গলবার শিয়ালদা কোলে মার্কেটে বাজারদর নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। বাজারে যৌথ হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্পেশাল টাস্ক ফোর্সের। সব্জী বিক্রেতাদের হুঁশিয়ারি স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলের।

Task Force visit Market

বেশ কিছুদিন ধরেই কাঁচা আনাজের দাম আকাশ ছোঁয়া। অসুবিধায় মধ্যবিত্তরা। মঙ্গলবার সকালে রাজ্য ট্রাস্ক ফোর্সের একটি দল তাদের অভিযান শুরু হয় শিয়ালদা কোলে মার্কেট থেকে। রাজ্য টাস্ক ফোর্সের অধিকারিক রবীন্দ্রনাথ কোলে বাজারে কাঁচা আনাজ বিক্রেতাদের সাথে, কথা বলেন। তাদের কাছ থেকে তিনি জানতে চান তাদের কেন ও বেচা দামের মধ্যে কি পার্থক্য রয়েছে। তিনি বিক্রেতাদেরকে বেশি লাভের জন্য অধিক মূল্য বিক্রি না করার নির্দেশ দেন। শিয়ালদা কোলে মার্কেটে বেশ কয়েকটি মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের এই দল।

Task Force visit Market

কাঁচা সবজির বাজারদর হঠাৎ করে কেন অতোটা বেড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কালোবাজারি না দেরিতে বর্ষা আসার কারণে হঠাৎ করে সবজির দাম এতোটা বেড়ে গিয়েছে। টমেটোর দাম তো আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। তার অন্যতম কারণ বর্ষা বলেই দাবি করেছেন চাষীরা। তার উপরে রান্নার গ্যাস এমন কি সর্ষের তেলের দামও বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+