Strand Road Kolkata: জানেন কি কলকাতা শহরের একটি রাস্তা তৈরি হয়েছে বিদেশের মাটি দিয়ে
Strand Road Kolkata: কলকাতা শহর জুড়েই ছড়িয়ে রয়েছে ইতিহাস। রাজপথ থেকে অলিগলি সবেতেই রয়েছে ইতিহাসের ছোঁয়া। কোনও না কোনো কাহিনী জড়িয়ে রয়েছে শহরের প্রতিটি কোনায়। জানেন কি কলকাতা শহরের একটি রাস্তা তৈরি হয়েছে যেটি তৈরি হয়েছিল বিদেশের মাটি দিয়ে।
শুনে অবাক লাগার কথাই শহর জুড়ে এতো মাটি থাকতে হঠাৎ করে বিদেশ থেকে মাটি আনার প্রয়োজন হল কেন।সবার আগে জেনে নিন কোন রাস্তা সেটি যেটা তৈরি হয়েছিল বিদেশের মাটি দিয়ে। শুনলে চমকে উঠবেন সেই রাস্তার নাম। কলকাতার সবচেয়ে জনপ্রিয় রাস্তা স্ট্র্যান্ড রোড।

কলকাতার জনপ্রিয় এই রাস্তাটি হুগলি নদীর পাড় ধরে চলে গিয়েছে। প্রিন্সেপ ঘাট থেকে নিমতলা মহাশশ্মান পর্যন্ত চলে গিয়েছে। যে সড়কটি শোভাবাজারের সঙ্গেও যুক্ত করে। এই স্ট্রান্ড রোড তৈরি করেছিল ব্রিটিশরা। বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি হয়েছিল এই রাস্তা। সেসময় ব্রিটেনের রানির শাসন ছিল না কলকাতায়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত।
কোম্পানির জাহাজ মশলা, তুলো, সুতির কাপড় নিয়ে কলকাতা থেকে পাড়ি দিত লন্ডনে। আর ফেরার সময় জাহাজে কিছুই থাকত না। অধিকাংশ জাহাজই খালি আসত। তাতে একদিকে যেমন খরচ বেশি পড়ত তেমনই খালি জাহাজ সমুদ্রে দুর্ঘটনার মুখে পড়তে পারে। কারণ খালি থাকলে হালকা হয়ে যেত জাহাজ। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত। সেকারণে ব্রিটেন থেকে মাটি জাহাজে ভরে নিয়ে আসা হত।
সেই জাহাজগুলি ব্রিটেন থেকে মাটি নিয়ে এসে চাঁদপাল ঘাটে জমা করতে শুরু করে। কারণ এই চাঁদপাল ঘাট থেকেই আবার মশলা, সুতির কাপড়, তুলো বোঝাই করে লন্ডনের পথে রওনা হতো। ব্রিটেন থেকে আসা সেই সব জাহাজের মাটি চাঁদপাল ঘাট এবং বাবুঘাটে জমা হতে শুরু করে। একটা সময়ের পর সেখানে মাটির স্তুূপ তৈরি হয়ে যায়। তারপরেই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হুগলি নদীর পাড় বরাবর সেটা ছড়িয়ে দেওয়া হবে। সেই মাটি থেকেই তারপরে তৈরি হয় স্ট্র্যান্ড রোড। একেবারে বিদেশের মাটি দিয়ে তৈরি করা হয়েছিল।
কাজেই প্রতিদিন যাঁরা স্ট্র্যান্ড রোড় দিয়ে যান। বা কখনও না কখনও গিয়েছেন। তাঁরা ভাবুন যে বিদেশের মাটি দিতে তৈরি রাস্তার উপর দিয়েই তাঁরা যাচ্ছেন। কলকাতা লন্ডন না হলেও লন্ডনের মাটি কিন্তু কলকাতায় রয়েছে।












Click it and Unblock the Notifications