বৌবাজার বিস্ফোরণের সাজাপ্রাপ্ত বন্দির মুক্তিতে আপত্তি! হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারে মমতার সরকার
বৌবাজার বোমা বিস্ফোরণে কান্ডের অন্যতম সাজাপ্রাপ্ত বন্দী মহম্মদ খালেদকে জেল থেকে মুক্তি দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাট্টা ডন রসিদ খানের এই ঘনিষ্ঠ সহযোগী গত ৩১ বছর ধরে জেল বন্দী রয়েছেন। সাজা শেষ হলেও জেল থেকে মুক্তি মেলেনি।
বর্তমানে মেদিনীপুর জেলে থাকা এই বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ১৯৯৩ সালের ১৬ মার্চ বৌবাজারে রশিদ খানের মদতে দুটি বাড়িতে বিস্ফোরণ হয়। মারা যান ৬৯ জন। ওই ঘটনায় শিয়ালদহ আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

মুক্তি অধরা
বিচারপতির মতে, সাজা পেয়ে জেলে নিজেকে সংশোধন করলে তাঁকে সমাজের মূলস্রোতে ফেরার সুযোগ দেওয়া উচিত। এতে যেমন একজন ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা হয়, তেমনি জেলে বন্দি থাকা অন্যদের কাছে একটা ভাল বার্তা যায়। তবে খালেদের মুক্তি অধরা থেকে গিয়েছে।
ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য
রাজ্যের আবেদন মঞ্জুর করে আদালত এই নির্দেশ আপাতত চার সপ্তাহের জন্যে স্থগিত রেখেছে। রাজ্য এই নির্দেশে বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।
সরকারের যুক্তি মানতে নারাজ আদালত
খালেদের অভিযোগ, মেয়াদ শেষ হলেও তিন দশকের বেশি সময় সে জেলে। রাজ্যের কাছে মুক্তির জন্যে বারবার আবেদন করা হলেও তা বিবেচনা করা হয়নি। নানান অজুহাতে তা বাতিল হয়েছে। রাজ্যের মতে, সে মুক্তি পেলে আবার বিস্ফোরণের মতো দেশ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে। কিন্তু আদালত সেই যুক্তি মানতে নারাজ।
করোনার সময় অন্য সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে বৌবাজার বিস্ফোরণের মূল অভিযুক্ত সাট্ট ডন রশিদ খান-সহ অনেকেই প্যারোলে ছাড়া পেয়েছিলেন। তবে ফের তাদেরকে ফিরতে কারাগারে।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও












Click it and Unblock the Notifications