Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Spot the Scam Call: কিছু একটা করুন! লোন আর ক্রেডিট কার্ড নেওয়ার লাগাতার ফোনে বিরক্ত বিচারপতি মান্থা

Spot the Scam Call: ব্যাংকের লোন আর ক্রেডিট কার্ড নেওয়ার লাগাতার ফোনের জ্বালায় নাজেহাল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) বিচারপতি। অন্য একটি মামলার শুনানির মধ্যে এই বিষয়ে রীতিমত ক্ষোভ উগরে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সকাল হলেই এমন ফোনে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

মিটিং হোক কিংবা জরুরি কোনও কাজ করছেন এমন সময় ক্রেডিট কার্ড নেওয়ার ফোন কিংবা লোনের জন্য ফোনে সমস্ত তাল (Spot the Scam Call) কেটে যায়। আর সেই 'বিপদে' পড়লেন এবার খোদ বিচারপতি রাজশেখর মান্থা। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর কাছে (Kolkata High Court) বিচারপতি রাজশেখর মান্থা এদিন অভিযোগ করেন।

Spot the Scam Call

বলেন, প্রতিদিন সকাল থেকে সাত আটবার করে দুটি ব্যাংকের নামে (Spot the Scam Call) ফোন করা হচ্ছে। এটা রীতিমতো হেনস্থার পর্যায় পৌঁছে গিয়েছে। দয়া করে একটা কিছু করুন। এইভাবে ব্যাংকের লোন ও ক্রেডিট কার্ডের নামে হেনস্থা হতে হচ্ছে বলেও মামলার শুনানিতে এদিন অভিযোগ করেন বিচারপতি মান্থা।

শুধু তাই নয়, বিচারপতি বলেন, বেশ কয়েকবার নম্বর ব্লক (Spot the Scam Call)করলে অন্য একাধিক নম্বর থেকে সেই একই ভাবে কল আসছে। আবার কোনও কোনও নম্বর আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না। এইভাবে গত সপ্তাহ দুয়েক ধরে ফোনের জ্বালায় চরম নাজেহাল হচ্ছি। একটা কিছু করুন, কার্যত সরকারি আইনজীবীর কাছে কাতর আবেদন রাখেন বিচারপতি। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন আইনজীবী।

বলে রাখা প্রয়োজন, বেসরকারি ব্যাঙ্ক লোন এবং ক্রেডিট কার্ড দিয়ে বড় অংকের লাভ ঘরে তোলে। সে জন্য প্রত্যেক মাসে বড় টার্গেট দেওয়া হয় কর্মীদের। এমনকি লোন কিংবা ক্রেডিট কার্ড বিক্রি করলে পাওয়া যায় বাড়তি ইনসেনটিভও। টার্গেট এবং ইনসেনটিভের আশায় লাগাতার ফোন করে চলেন ব্যাঙ্ক কিংবা বিভিন্ন সংস্থার কর্মীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+