একসঙ্গে আলোচনায় বসেই সমাধানের পথ বের করতে হবে ভাঙড়কাণ্ডে : রাজ্যপাল
ভাঙড়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভাঙড়বাসী সেই ভুলটাই বুঝছেন। পাওয়ার গ্রিড নিয়ে বিরোধীদের নিশানা করে তোপ দাগলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা, ২৭ জানুয়ারি : সবাইকে একসঙ্গে বসে শান্তির পথ বের করতে হবে। অবশেষে ভাঙড়কাণ্ডে মুখ খুলে এই প্রস্তাব দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার ভাঙড়ে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল আহ্বান জানান, সরকার পক্ষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, স্থানীয় মানুষ ও তাঁদের নেতা সবাইকে একসঙ্গে বসতে হবে। এবং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করতে হবে।
উল্লেখ্য, এদিনই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে ভাঙড়কাণ্ডে হস্তক্ষেপ দাবি করেন।
তারপরই রাজ্যপালের এই মুখ খোলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছিল, ভাঙড় নিয়ে সমস্যার সমাধান সূত্র বের করতে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। তারপর ভাঙড়কাণ্ডে রাজ্যপালের মুখে শোনা গেল সবাই মিলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে ভাঙড় সমস্যার সমাধান সূত্র বের করার কথা।

তিনি এদিন বলেন, ভাঙড়ের মানুষ ক্ষুব্ধ প্রশাসনের উপর। সরকারের প্রতি তাঁদের আস্থা ফেরাতে হবে। সেইজন্যেই আলোচনার দরকার। যদি সরকার পক্ষ, সমস্ত দলের রাজনৈতিক নেতারা, গ্রামবাসী ও তাঁদের নেতা একত্র হয়ে আলোচনার টেবিলে আসেন, তবে সমাধান সূত্র বের করা খুব সহজ হয়ে যাবে।
এদিনই ভাঙড় থেকে অবরোধ তুলে নিয়ে সিপিআইএমএল রেড স্টারের পক্ষ থেকে সরকারের আলোচনার প্রস্তাবে প্রকারান্তরে সায় জানানো হয়। তারপর আলোচনার একটা বাতাবরণ তৈরি হয়েই রয়েছে। এবার শুধু সবাইকে এক টেবিলে আনা দরকার। তাহলেই আবার পাকাপাকি শান্তি ফিরবে ভাঙড়ে।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত












Click it and Unblock the Notifications