মহাসপ্তমীতে শুনশান শোভাবাজার রাজবাড়ি, নির্জনতা সঙ্গী করেই নব পত্রিকা স্নান
মহাসপ্তমীতে শুনশান শোভাবাজার রাজবাড়ি, নির্জনতা সঙ্গী করেই নব পত্রিকা স্নান
এবার একেবারে অন্যরকম পুজো। নিউ নর্মানে মণ্ডপ শুনশান। শোভাবাজার রাজবাড়িতে নেই জনতার ঢল। আগেই দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে রাজবাড়ি। সকালে তাই বিধি মেনে নবপত্রিকা স্নান হলেও কেবল মাত্র পরিবারের লোকেরাই তাতে অংশ নিয়েছেন। সেখানে বাইরের কোনও লোকের থাকার অনুমতি ছিল না।

মহাসপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে। শহরের একাধিক বারোয়ারি পুজো মণ্ডপে নবপত্রিকা স্নানের পর চলছে ঘট প্রতিষ্ঠার পুজো। বিধি মেনে এবার শোভাবাজার রাজবাড়িতেও মহাসপ্তমীর পুজো শুরু হয়েছে। সকালেই নবপত্রিকা স্নান হয়েছে। তারপর ঠাকুর দালানে শুরু হয়েছে ঘট প্রতিষ্ঠার পুজো। পুজোর আচার বিধি মেনে হলেও কোথাও একটা ছন্দপতন রয়ে গিয়েছে। করোনা কারণে এবার পুজোর সেই জৌলুস নেই।
এবার সবটাই ওলটপালট হয়ে গিয়েছে। মহালয়ার পর মলমাস। চক্ষুদানের রীতিও তাই বদলাতে হয়েছে। দেবী পক্ষ পরার পর চক্ষুদান হয়েছে প্রতিমায়। পুজোতে এবার বাইরের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজবাড়ি। তাই ঠাকুর দালানে এবার একলা দুর্গা। হইহুল্লোর, নতুন জামার গন্ধ কোনওটাই নেই। একেবারে চুপচাপ পুজো কাটাচ্ছে শোভাবাজার রাজবাড়ি।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications