কেন আচমকা রাজ্যপাল বোস সকাশে শিশির ও দিব্যেন্দু অধিকারী?
বছরের শুরুতেই রাজভবনে শিশির অধিকারী। তিনি একা নন, তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারীও ছিলেন সঙ্গে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই তৃণমূল কংগ্রেস সাংসদ। শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার বিকেল রাজভবনে যান কাঁথির সাংসদ শিশির অধিকারী। সঙ্গে ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দুজনেই খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের সাংসদ। তবে দলের সঙ্গে তাঁদের দুজনেরই এখন যোজন দূরত্ব। তাই তাঁদের রাজভবনে যাওয়ার বিষয়ে চর্চা চলছে।

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অধিকারী পরিবারের গাড়ি রাজভবনের গেটের সামনে দাঁড়ায়। শুরু হয়ে আলোড়ন। জানা গিয়েছে, আগে থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের থেকে সময় চাওয়া হয়েছিল। তিন জনের মধ্যে কথাবার্তা হয়।
সন্ধ্যা সাড়ে পাঁচটার পর রাজভবন থেকে বেরোন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। কিন্তু বিশেষ কোনও কথা বলতে চাননি শিশির অধিকারী।
কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন, উনি আমার পূর্ব পরিচিত। রাজ্যপালের সঙ্গে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। অনেকদিন ধরে আসব মনে করেছিলাম আসতে পারিনি। আজ সেজন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করলাম। তাঁকেও আমরা নিমন্ত্রণ করলাম আমার এলাকার যাওয়ার জন্য।
রাজ্যে এই মুহূর্তে সব থেকে বিতর্কিত বিষয় শেখ শাহজাহানের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আক্রান্ত হয়েছে সন্দেশখালিতে। শেখ শাহজাহান এই মুহূর্তে গা ঢাকা দিয়ে আছেন। শিশির অধিকারীকে একাধিক রাজনৈতিক প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের তিনি উত্তর দেননি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications