Vande Bharat Express: বর্ধমান হয়ে ছুটবে শিয়ালদহ-এনজেপি বন্দে ভারত? টিকিটের দাম ১৬০০ টাকারও কম
Vande Bharat Express Train: হাওড়ার পর শিয়ালদহ থেকেও ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস (Sealdah Vande Bharat)! আগামী কয়েকমাসের মধ্যেই নতুন রেক পেতে পারে পূর্ব রেলের এই ডিভিডন। তার আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। স্টেশন থেকে শুরু করে লাইনের মান উন্নয়নের কাজ করা হচ্ছে।
একই সঙ্গে তৈরি হচ্ছে বিশেষ ডিপো। আর এই সমস্ত কাজ মিটলেই শিয়ালদহ স্টেশন থেকেও দেশের প্রথম 'সেমি বুলেট' (Vande Bharat Express Train) ট্রেন ছাড়তে পারে বলে জানা যাচ্ছে।

- Vande Bharat Express Train: শিয়ালদহ থেকেও ছুটছে বন্দে ভারত
তবে কোন রুটে এই ট্রেন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলতে পারে নতুন একটি বন্দে ভারত (Sealdah New Jalpaiguri Vande Bharat Express Train)। সারা বছরই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার একটা হিড়িক মানুষের থাকে। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত যে বন্দে ভারত চলে তাতে টিকিট পাওয়াটা রীতিমত চ্যালেঞ্জের। সব সময় দীর্ঘ ওয়েটিং তালিকা। আর এই প্রবল চাপ সামাল দিতে এবার শিয়ালদহ থেকেও এনজেপি পর্যন্ত বন্দে ভারত চালানোর ভাবনা। এমনটাই ET-Now News -এর প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Vande Bharat Express Train: দূরত্ব এবং সময়
ET-Now News -এর প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৮ ঘণ্টার কম সময়ে ৫৬৭ কিমি পথ অতিক্রম করবে। এই রুটে এটাই হবে দ্রুতগতির ট্রেন। এরপরেই পদাতিক এবং দার্জিলিং মেল রয়েছে গতির নিরিখে। এই দুটি ট্রেন যথাক্রমে ০৯:৪৫ এবং ৯:৫০ মিনিটে এই একই দূরত্ব অতিক্রম করে।
- Vande Bharat Express Train: স্টপেজ
যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চালানো হবে। শুধু পর্যটনে বিপ্লব ঘটবে না, আর্থিক উন্নতির ক্ষেত্রেই নয়া এই ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। আর সে কথা মাথায় রেখেই বর্ধমান, বোলপুর শ্রীনিকেতন, মালদহ টাউন এভং বারসোই জংশন সহ প্রধান স্টেশনগুলিতে এই ট্রেন থামবে বলে ওই সংবাদমাধ্যম থামবে।
- Vande Bharat Express Train: সময় এবং টাইম টেবিল
ওই সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, এই ট্রেনও শিয়ালদহ থেকে সম্ভবত সকাল ৬ টায় ছাড়তে পারে। এরপর সেটি দুপুর দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারে। একই ভাবে এনজেপি থেকে দুপুর সাড়ে তিনটে নাগাদ ছাড়বে আর রাত ১১ টা নাগাদ পৌঁছবে শিয়ালদহ'তে। আবার এও শোনা যাচ্ছে সম্ভবত রাতে শিয়ালদহ থেকে ছাড়তে পারে নয়া এই বন্দে ভারত।
টিকিটের দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে খবর। এসি চেয়ারকারের ভাড়া ১৬০০ টাকার মধ্যে আর এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া ২৮০০ থেকে ২৯০০ টাকার কাছাকাছি থাকবে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল










Click it and Unblock the Notifications