Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিবার ভোর থেকে প্রায় সারাদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, কোনপথে যেতে পারবেন?

রবিবার প্রায় সাড়ে ১৭ ঘণ্টা ধরে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশের ঘোষণা অনুযায়ী, এই দু’টি গুরুত্বপূর্ণ পথ রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই দীর্ঘ সময় পথ বন্ধ থাকার কারণ হিসেবে হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত, সেখানে কেবল মেরামতির কাজ চলবে। এই কাজের দায়িত্বে রয়েছে হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষ।

এছাড়াও, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়ের 'এলিভেটেড করিডোর'-এর জন্য স্টিলের বিম বসানোর কাজ রয়েছে। এই কাজের জন্য ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কম হয়।

পুলিশ সূত্রে খবর, এই মেরামতি ও নির্মাণ কাজের কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

বিকল্প পথগুলি হল- ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা যেসব যানবাহন কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতা যেতে চায়, তাদের ধুলাগড়-নিবড়া-সলপ-পাকুড়িয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।

ডানকুনি থেকে আগত যানবাহন, যা কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতায় যেতে চায়, সেগুলিও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে।

কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনের ক্ষেত্রে, যারা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চায়, তারা হাওড়া সেতু অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে।

পণ্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটগামী গাড়িগুলিকে কাজিপাড়া-জিটি রোড-আন্দুল রোড-আলমপুর-১৬ নম্বর জাতীয় সড়ক-ধুলাগড়-রানিহাটি রাস্তা ব্যবহার করে কোলাঘাটের দিকে যেতে হবে।

পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলিকে শৈলেন মান্না সরণি ধরে শানপুর মোড়, হাওড়া আমতা রোড, সলপ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে বলা হয়েছে।

নিবড়ার দিক থেকে আসা ছোট যানবাহন, যা সাঁতরাগাছি স্টেশনের দিকে যেতে ইচ্ছুক, সেগুলিকে জগাছা-মহিয়াড়ি রোড ব্যবহার করতে হবে।

হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্রাফিক) সুজাতা বীণাপাণি এই প্রসঙ্গে জানান, রবিবার রাত সাড়ে ৯টার পর রাস্তা খুলে দেওয়া হবে এবং তখন আর কোনও বিধিনিষেধ থাকবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+