Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar: অভয়ার জন্মদিনে প্রতিবাদ মিছিল কলকাতা থেকে শিলিগুড়ি, বিচার চেয়ে ফের রাজপথে জনজোয়ার

অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামল কলকাতা। আজ থেকে ৯ মাস আগে আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছিল। কর্মক্ষেত্রে চরম পরিণতির শিকার হন তরুণী চিকিৎসক। রবিবার অভয়ার জন্মদিনে ফের বিচারের দাবিতে সরব হল নাগরিক সমাজ।

অন্য বছরগুলোতে এই দিনটা একেবারেই অন্যরকম ভাবেই কাটত, মেয়ের জন্মদিনে পায়েস রান্না করে দিতেন মা। কিন্তু অভিশপ্ত ৯ অগাস্ট সব কিছুই বদলে দিয়েছে। এই জন্মদিনে তিলোত্তমা আর মা-বাবার কাছে নেই। এক মহিলা চিকিৎসকের করুণ পরিণতি দেখেছে গোটা বিশ্ব। প্রতিবাদ-আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গেই কমে গিয়েছে। কিন্তু তিলোত্তমার বিচারের দাবিতে তাঁর জন্মদিনের দিনেই পথে নামল কলকাতা।

এরপর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে একটি মৌন মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিলের গন্তব্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত। এই মিছিলের ডাক দেয় অভয়া মঞ্চ। মিছিলের শিরোনাম ছিল জন্মদিনের মৃত্যুঋণ। নিহত চিকিৎসকের বিচার চেয়ে ফের রাজপথে জনজোয়ার। মৌন মিছিল করেই প্রতিবাদ জানানো হল।

জন্মদিনে প্রয়াত তরুণী চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যে রবিবার একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় অভয়া মঞ্চের পক্ষ থেকে। সোদপুরে অভয়ার গৃহের খুব কাছেই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অভয়া ক্লিনিকের আয়োজন করেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, আজ অভয়ার জন্মদিন, এই জন্য আমরা এখানে তাঁর নামে স্বাস্থ্য শিবির করছি। অনেক মানুষ আসছেন আমাদের শিবিরে।

এর পাশপাশি সন্ধ্যায় আরজি কর মেডিক্যাল কলেজে আরও একটি কর্মসূচি আছে। জন্মদিনে অঙ্গীকার, বাংলার মেয়ের সুবিচার এই শিরোনামে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের জন্মদিনে তাঁর মৃত্যুর প্রতিবাদে আলো জ্বালানো ও গাছ লাগানোর আবেদন করেছেন অভয়া মা। তারাও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন।

শুধু কলকাতা নয় একইসঙ্গে জেলাও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঘটনায় একজনকে দোষী সাব্যস্ত করা আরও অনেকে এর সঙ্গে যুক্ত আছে তাই অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে শিলিগুড়িতে মিছিল করে বামপন্থী একাধিক সংগঠন । রবিবার বাঘাযতীন পার্ক থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের আজ জন্মদিন। তাই এদিন ফের একবার ন্যায় বিচারের দাবিতে সকলে সামিল হয়েছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+