RG Kar: আরজি আন্দোলনের হিসাব পেশ, কত টাকা খরচ হল? জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা
২০২৪ সালে অগাস্ট মাস থেকেই আরজি কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে বাংলা। আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়েছে মহানগরী। জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলনের পুরোভাগে ছিলেন। সমাজের একটা বিরাট অংশের মানুষও যোগ দেন। আন্দোলন থেকে অনশন, প্রতিবাদের মাত্রা তীব্রতর হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বিপুল অঙ্কের অনুদানও উঠে।
আন্দোলনের জন্য উঠা বিপুল অঙ্কের অনুদান কীভাবে কতটা খরচ হল সেটা নিয়েও প্রশ্ন উঠে। চলতি মাসের ৯ তারিখে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই সাংবাদিক বৈঠক থেকেই জুনিয়র চিকিৎসক সংগঠনের প্রধান মুখ দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়ারা জানিয়েছিলেন অভয়া তহবিলের জমা খরচের হিসাব দেবেন। সেইমতো বুধবার তাঁরা সেই হিসাব প্রকাশ করেন।

বুধবার এই বিষয়ে একটি হিসেব পেশ করেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। যে হিসাব পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে,এই সংগঠন মোট ২ কোটি ২৬ লক্ষ ১৯ হাজার ১৩ টাকা অনুদান পেয়েছে। এই অনুদানের হিসাব দিয়েছে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত । হিসাব বলছে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৩১ লক্ষ ৮৬ হাজার ৩৩৪ টাকা জুনিয়র ডক্টরস ফ্রন্ট খরচ করেছে । এখনও তহবিলে জমা আছে এক কোটি ৯৪ লক্ষ ৪২ হাজার ৬০৪ টাকা।
জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে হিসাব পেশ করেছে তাতে ৪,৫৯,৯২১ টাকা খরচ হয়েছে অনশনমঞ্চ তৈরি এবং অনশন করার জন্য খরচ করা হয়েছে। সংগঠনের ওয়েবসাইট এবং অ্যাপ তৈরির জন্য খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। এক লক্ষ ৯২ হাজার টাকা খরচ হয়েছে অভয়া ক্লিনিক আয়োজনের জন্য খরচ করা , আদালতে আইনি মামলা সংক্রান্ত বিষয়ে খরচ হয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার টাকা স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন করেছিলেন চিকিৎসকরা। এই আন্দোলন করতে খরচ হয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার টাকা।
আন্দোলন চলাকালীন খাবার এবং জলের জন্য ২.৪০ লক্ষ টাকা খরচ হয়েছে। । হাসপাতাল চত্বরে অভয়ার মূর্তি প্রতিষ্ঠা করার জন্য ৫১ হাজার ৩০০ টাকা। আন্দোলনে যাতায়াত এবং থাকার জন্য এক লক্ষ ৭৫ হাজার টাকা,সাউন্ড ও মাইকের জন্য ১.৬৯ লক্ষ টাকা খরচ হয়েছ। আপাতত হিসাব দিয়ে সব কিছু স্বচছ রাখার চেষ্টা করলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications