SFI-র বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, শিয়ালদহ স্টেশনে ধরপাকড়, টেনে হিঁচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে
হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে পুলিশের সঙ্গে এসএফআইয়ের ধুন্ধুমার, খণ্ড যুদ্ধ
এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। শিয়ালদহ এবং হাওড়া থেকে বিধানসভা অভিযান শুরু করলে পুলিশ তাঁদের পথ আটকায়। তাই নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে এসএফআই কর্মী সমর্থকদের। জোর করে টেনে হিঁচড়ে এসএফআই কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু বিধানসভা অভিযানে অনড় কর্মী সমর্থকরা।

এসএফআইয়ের বিধানসভা অভিযান গিরে ধুন্ধুমার শিয়ালদহ স্টেশন চত্ত্বর। ন্যাশনাল এডুকেশন পলিসি বাতিলের দাবিতে এই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। এছাড়াও রয়েছে একাধিক দাবি। কিন্তু কলকাতা পুলিশ তার অনমতি দেয়নি। আগে থেকেই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে নিরাপত্তা জোরদার করেছিল কলকাতা পুলিশ। দুপুর ১২টা থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই এসএফআই কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছিলেন শিয়ালদহ স্টেশনে। মিছিল শুরু হতেই ধরপাকড় শুরু করে পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে এসএফআই কর্মী সমর্থকদের রীতিমত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।
বিধানসভায় অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হাওড়া স্টেশনেও। সেখানেও এসএফআই কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পুলিশ ধরপাকড় শুরু করে। টেনে হিঁচড়ে এসএফআই কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। এমনকী শিয়ালদহ স্টেশনে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে টেনে তোলা হয়। পুলিশের নজর এড়িয়ে এসএফআই কর্মীরা শিয়ালদ মেট্রো স্টেশনে ঢুকে পড়েন। সেখানেও শুরু হয় ধরপাকড়।
এদিকে এসএফআই নেতা সৃজন এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে বিধানসভার গেটের সামনে পৌঁছে যান। সেখানে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করেন। বিধানসভার গেটে উঠে পড়ে এসএফআই নেতা সৃজন রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন আমরা বলেছিলাম বিধানসভায় আসব এসে গিয়েছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
অন্যদিকে এসএফআইয়ের অন্যান্য নেতা দিপ্সিতাদের আগেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
-
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?











Click it and Unblock the Notifications