Panchayat Election 2023: NRC নিয়ে ভুল বোঝানোর পরিণতিতে এত সংখ্যালঘুর মৃত্যু! মমতাকে নিশানা শুভেন্দুর

ফের একবার সংখ্যালঘুদের সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে যে মিথ্যা প্ররোচনা দিয়েছিলেন তার ফলাফল পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বাংলা চাক্ষুষ করছে।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন (Panchayat Election 2023), সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে ও আতঙ্কগ্রস্ত করে গত বিধানসভা নির্বাচনে তাঁদের (সংখ্যালঘু) ৯১% ভোট আদায় করে নিয়েছিলেন। কিন্তু গত দুই বছর সময়কালে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন যে কী ভাবে তাদের বোকা বানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি অভিযোগ করেছেন, ভোটের বিনিময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পেয়েছেন অনুন্নয়ন। চাকরি লুট হয়েছে তাদের বাড়ির মেধাবী চাকরিপ্রার্থীদেরও। এসএসসি দুর্নীতি তো ছিলই, এরই মধ্যে খবর, মাদ্রাসায় নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে প্রায় ৫৫০ জনের নিয়োগ নাকি হয়েছে ভুয়ো নথির ভিত্তিতে।

বিরোধী দলনেতা বলেছেন, এই সম্প্রদায়ের লোকজন তোলামূল দলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এই ভোটব্যাঙ্ক সরে গেলে যে বিপর্যয় আসন্ন, তা উপলব্ধি করতে পেরে, মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রদায়ের লোকজনের মধ্যেই লড়াই বাধিয়ে দিয়েছেন, যাতে একাংশের সমর্থন ধরে রাখতে পারেন।

শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বাধানো শুরু করতেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণার (Panchayat Election 2023) পরে এই নক্কারজনক হিংসা এবং হানাহানির ঘটনা ঘটেই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন এখন পর্যন্ত হিংসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তালিকা দেখলেই বোঝা যায় সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের।

শুভেন্দু অধিকারী

মৃতরা হলেন, মুর্শিদাবাদের খড়গ্রামের ফুলচাঁদ শেখ, ওই জেলারই নবগ্রামের মোজাম্মেল শেখ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সেলিম মোল্লা, ওই এলাকারই রশিদ মোল্লা ও মহিউদ্দিন মোল্লা, মালদহের সুজারের মুস্তাফা শেখ, কোচবিহারের দিনহাটার শম্ভু দাস এবং উত্তর দিনাজপুরের চোপড়ার মনসুর আলম।

বিরোধী দলনেতার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে কিছু তথ্য চেপে দিচ্ছে প্রশাসন, আবার অনেকে গুলিবিদ্ধ হয়ে অথবা বোমা বিস্ফোরণের আঘাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে যাঁরা ভোট দিয়েছিলেন, আজ তাঁদের অধিকাংশেরই মোহভঙ্গ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) এই মৃত্যু মিছিল এবং লাগামহীন সন্ত্রাসের জন্য দায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এহং অনুপ্রাণিত নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+