Panchayat Election 2023: রাজীব সিনহার Joining Report ফেরত রাজ্যপালের! পঞ্চায়েত ভোটের আগে সাংবিধানিক সংকট

নিয়োগ কর্তা রাজ্যপাল। এইমাসেই তাঁকে নিয়োগে করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবার তাঁর জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উঠছে প্রশ্ন, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) আর রাজ্যের নির্বাচন কমিশনার থাকতে পারছেন না রাজীব সিনহা (Rajiv Sinha)?

আটই জুন তিনটি নামের মধ্যে থেকে রাজীব সিনহার নামে সম্নতি দেন রাজ্যপাল। নিয়োগের পরের দিনই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিন ঘোষণা করে দেন প্রাক্তন মুখ্যসচিব তথা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তখনই প্রশ্ন ওঠে তাঁর নিরপেক্ষতা নিয়ে। কোনও সর্বদল বৈঠক ছাড়াই কীভাবে তিনি নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন?

সিভি আনন্দ বোস রাজীব সিনহা

১০ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু শুরুতেই পাওয়া যায়নি ফর্ম। পাঁচ দিনে কীভাবে পঞ্চায়েতে মনোনয়ন তা নিয়ে প্রশ্ন ওঠে। আর ১২ জুন থেকে ১৫ জুন কোচবিহার-চোপড়া থেকে বসিরহাট-ভাঙড় বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা।

মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ছাড়াও সব মিলিয়ে (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে আটজনের মৃত্যু হয়। যাঁদের মধ্যে সাতজনই হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। আর ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মৃত্যু হয় তিন জনের। যা নিয়ে রাজ্যপাল তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান আলোচনার জন্য।

কিন্তু রাজীব সিনহা জানিয়ে দেন, নির্বাচনী কাজে ব্যস্ততার জন্য তিনি যেতে পারছেন না। তবে সন্ত্রাস নিয়ে কী ব্যবস্থা এই প্রসঙ্গে রাজ্যপাল প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন ব্যবস্থা নেওয়া হলে সবাই জানতে পারবেন। এবার সেই ব্যবস্থাই গ্রহণ করলেন রাজ্যপাল। নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নবান্নে ফের পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গত কয়েক দিনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিযশন। হাইকোর্ট সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে নির্দেশ দিলেও তা পালন না করে নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও কমিশন। তবে সেখানে ধাক্কা খায় কমিশন।

রাজীব সিনহা

এরপর বুধবার একাধিক মামলায় রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে ধাক্কা খায়। কোথাও পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) সিবিআই নির্দেশ তো কোথাাও নির্বাচনের ফর্ম বি জমা নিতে নির্দেশ দেয় হাইকোর্ট। তৃণমূল আদালতের আদেশ নিয়েই প্রশ্ন তোলে।

এরপর এদিন রাতে জানা যায় রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট পেরত পাঠিয়েছেন নবান্নে। যে কারণে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে সাংবিধানিক সংকট তৈরি হল বলেই মনে করছে বিশ্লেষক মহল। এক্ষেত্রে রাজীব সিনহা আর কি রাজ্য নির্বাচন কমিশনার থাকতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+