সিংহ শাবক পাচার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট
এক সিংহ শাবক ও তিন বিরল প্রজাতির বানর পাচারের মামলায় তিন পাচারকারীর জামিনের বিরোধিতায় বন দপ্তরের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।
এক সিংহ শাবক ও তিন বিরল প্রজাতির বানর পাচারের মামলায় তিন পাচারকারীর জামিনের বিরোধিতায় বন দপ্তরের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সুভাশিষ দাশগুপ্তর এজলাসে ১৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পাশাপাশি মামলার বিবাদি পক্ষকেও মামলায় নোটিশ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বন দফতরের তরফে পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় অভিযোগ করেন, নিম্ন আদালতের বিচারক রাজ্যের বক্তব্য না শুনেই সিংহ শাবক ও বিরল প্রজাতির বানর পাচারকারী ওয়াসিম রহমান, ওয়াজিত আলী ও মোহাম্মদ গোলাম গাউসদের অন্তর্বর্তী জামিন দেন।
বন দফতরের অভিযোগ, উদ্ধার হওয়া সিংহ শাবক ও লুপ্তপ্রায় বানর গুলি যেভাবে পাচারকারীরা নিয়ে যাচ্ছিল তাতে সেই প্রাণীগুলির শারীরিক ক্ষতি হয়েছে। বন্য প্রাণী আইন অনুযায়ী যা গুরুতর অপরাধ। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলেও অভিযোগ বন দফতরের। অভিযুক্তদের পাসপোর্ট জমা রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছে বন দফতর। পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলিকে আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসার জন্য রাখা হয়েছে।
উল্লেখ্য, ১ জুন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ অভিযানে উদ্ধার হয় একটি সিংহ শাবক ও তিনটি বিরল প্রজাতির বানর। ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications