RG করে মেয়ের মৃত্যুর দশম দিন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিতার বাবা, চাঞ্চল্যকর দাবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে ১৮ অগাস্ট পর্যন্ত তদন্তের জন্য সময় চেয়েছিলেন। সেই সময় কিছু না বললেও, নির্যাতিতার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের আবেদন করে এবং আদালত সেব্যাপারে নির্দেশ দেয়। তারপর থেকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন।
কিন্তু যে বাবা-মা তাঁদের একমাত্র সন্তানকে হারিয়েছেন, তাঁদের অসন্তোষ ছিল অন্য জায়গায়। নয় অগাস্ট তাঁরা সন্তানকে হারানোর পরে যে অবস্থার মুখে পড়েছিলেন, তা তাঁদেরকে আরও বেশি ধাক্কা দিয়েছে। প্রথমে বলা হয়েছে আত্মহত্যা, তারপর তাঁরা দিয়ে দেখেন নৃশংস হত্যা। সেই সময়ের ছবি দেখেই তাঁদের মনে হয়েছিল এই ঘটনার পিছনে একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত।

- মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট নয় পরিবার
নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট নন। তিনি আরও বলেছেন, যখন মানুষ বিচারের দাবিতে সোচ্চার, সেই সময় তাঁদেরকে জেরে ভরার চেষ্টা করা হচ্ছে। তাঁরা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন।
- দেহ দ্রুততার সঙ্গে সৎকার করা হয়েছে
নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, দ্রুততার সঙ্গে মেয়ের দেহের সৎকার করা হয়েছিল। শ্মশানে আরও তিনটি লাশ থাকলেও তাঁর মেয়ের দেহের আগে সৎকার করা হয়।
- তদন্ত নিয়ে অভিযোগ
হাসপাতালে কাজ করা নিয়ে বেশ কিছু কথা তাঁর মেয়ে বাবা-মায়ের সঙ্গে শেয়ার করেছিল। বলেছিল, যে সিনিয়রের অধীনে কাজ করত, তাঁর সঙ্গে কাজের সমস্যা হত। হাসপাতালে যাওয়ার পর পুলিশ মেয়ের ব্যাগ থেকে মেডিক্যাল রিপোর্ট বের করে বলেছিল, আপনাদের মেয়ে তো অসুস্থ ছিল। সেই সময় তাঁর মা বলেছিলেন, আউটডোরে দেখিয়ে ওষুধ খাচ্ছিল। তারপর পুলিশ আর কিছু বলেনি।
নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগ কিংবা কলেজের কেউ তাঁদের সঙ্গে সহযোগিতা করেননি। পুরো চেস্ট মেডিসিন বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে কোনও ফল বেরিয়ে আসেনি। তবে সিবিআই তদন্তে তাঁরা ফল পাবেন বলে আশা করছেন।
#WATCH | North 24 Parganas, West Bengal: Father of deceased doctor in the RG Kar Medical College and Hospital rape-death case says, "No results have come out of the inquiry that is being done. We hope we will get results... No one from the department or the college cooperated… pic.twitter.com/hyZwblJO7b
— ANI (@ANI) August 18, 2024
- মায়ের দাবি
নির্যাতিতার মা এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রাইয়ের গ্রেফতার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ওই যুবককে সত্যিকারের অপরাধী বলে মনে করেন না। তিনি আরও জানিয়েছিলেন, ফরেনসিক আধিকারিকও মনে করেন, এই অপরাধ কেবল একজনের দ্বারা সংগঠিত হতে পারে না। এই ঘটনায় অনেকে জড়িত বলেও দাবি করেছিলেন তিনি।
সংবাদ মাধ্যমকে নির্যাতিতার মা বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন আসল অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, তিনি মনে করেন না সেই আসল অপরাধী। কারণ ফরেনসিক বিভাগের আধিকারিকরাই তাঁকে বলেছেন এই কাজ একজনের দ্বারা করা সম্ভব নয়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications