২৯ ঘণ্টা পার, এখনও জ্বলছে নিউ ব্যারাকপুরের কারখানা, খোঁজ মেলেনি চার শ্রমিকের
২৯ ঘণ্টা পার, এখনও জ্বলছে নিউ ব্যারাকপুরের কারখানা, খোঁজ মেলেনি চার শ্রমিকের
দেখতে দেখতে ২৯ ঘণ্টা পেরিয়ে গিয়েছে এখনও নেভেনি নিউ ব্যারাকপুরে কারখানার আগুন। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করছেন। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে বলে জানিয়েছিলেন তিনি। ৩ শ্রমিক আটকে থাকার পাওয়াক খবর মিলেছিল। তাঁদের এখনও খোঁজ মেলেনি।

বুধবার রাত তখন ৩টের সময় উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের এই কারখানায় আগুন লাগে। স্থানীয়দের দাবি সেখানে সেসময় চারজন শ্রমিক ছিলেন। কারখানার একদিকে গেঞ্জি তৈরি হয়। অন্যদিকে গুদাম। তাতে
ওষুধ , স্যানিটাইজার, অ্যান্টিসেপ্টিক, ডায়পারের মতো দাহ্য বস্তু মজুত করা রয়েেছ। আর তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছে দমকল বিভাগ। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিন্তু ক্রমশ ভয়াল আকার নেয় কারখানার আগুন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভিতরে ঢুকতে পারেননি দমকলকর্মীরা।
তারপর থেকে চলছে আগুন নেভানোর কাজ কিন্তু এখনও আগুন নেভাতে আনতে পারেননি তাঁরা। এখনও জ্বলছে কারখানার আগুন। শুক্রবার সকাল থেকে আগুন নেভানোর কাজ করে চলেছেন তাঁরা। কিন্তু তাতেও নেভানো যায়নি আগুন। বুধবার রাত ৩টে থেকে জ্বলছে সেই আগুন। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। নিখোঁজ ৩ শ্রমিক কারখানার ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কিনা এই নিয়ে শঙ্কিত অন্যান্য শ্রমিকরা। শঙ্কিত দমকলকর্মীরাও। সকাল থেকে চলছে আগুন নেভানোর কাজ।












Click it and Unblock the Notifications