Narada Scam: হঠাৎ বান্ধবী বৈশাখীকে নিয়ে আদালতে শোভন, সঙ্গে ববি-মদনও

সাত সকালে আদালতে হাজির শোভন বৈশাখী। সঙ্গে আবার ফিরহাদ হাকিম-মদন মিত্র। খোঁজ খবর নিতেই জানা গেল নারদ মামলার হাজিরা দিতে এসেছিলেন তাঁরা। সাত সকালে সিটিসেশন কোর্টে হাজিরা দিয়েছিলেন তিনি।

নারদা মামলায় আজ হাজিরা দিতে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র পৌঁছলেন সিটিসেশন কোর্টে। বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কোর্টে হাজিরা দিতে এলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন। উল্লেখ্য, নারদার স্ট্রিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল।

Narada Scam

এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে যায়। বহু বছর ধরে এই মামলা চলছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে একই অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ডাকা হচ্ছে না।

এদিন একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই তল্লাশি নিয়েও বলেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেছেন রাজনীতির শালিনতা রাখছে না বিজেপি। গত কয়েক মাসে গোটা দেশে যেভাবে ইডি-সিবিআই তল্লাশি চলছে তাতে মানুষ আগ্রহ হারিয়েছে। তাতে সকলেই জানে পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা।

অমিত শাহকেও তীব্র আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন গতকাল অমিত শাহ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তাতে সবরকম রাজনৈতিক শালীনতা হারিয়ে ফেলেছেন তিনি। নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন শোভন চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+