নারদকাণ্ডে CBI জেরায় আপত্তি নেই, তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শর্ত দিলেন ম্যাথু স্যামুয়েল
নারদ কাণ্ডের তদন্তে গতকালই ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই। আজ পাল্টা সিবিআইকে চিঠি পাঠালেন নারদ কাণ্ড অন্যতম সূত্রধর ম্যাথু স্যামুয়েল। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছেন যেন তাঁকে তাঁর বাসস্থানের নিকটবর্তী কোনও জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়।
কলকাতায় তিনি এই মুহূর্তে যেতে পারবেন না। কারণ শরীর ভালো নেই তাঁর। কলকাতার পরিবর্তে যদি তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় তাঁকে জেরা করা হয় তাহলে সুবিধা হয়। আগামী সোমবারই নিজামপ্যালেসে তাঁকে জেরা করতে ডাকা হয়েছিল। এর আগেও একাধিকবার িসবিআই জেরায় পড়তে হয়েছে ম্যাথু স্যামুয়েলকে।

নতুন করে নারদ কাণ্ড নিয়ে তৎপর হয়েছে সিবিআই। কিন্তু এবার ম্যাথু স্যামুয়েল সিবিআইকে একধিক শর্ত দিয়েছে। কলকাতায় হাজিরা দিতে গেলে তাঁকে বিমানের টিকিটের খরচ দিতে হবে। এমনকী কলকাতায় থাকার খরচ দিতে হবে। এরকম একাধিক শর্ত দিয়েছেন তিনি।
সিবিআইকে চিঠি দিয়ে ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন ট্রেনে কলকাতায় তাঁর পৌঁছতে ৬ দিন সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। তাঁকে ইনিসুলিন নিতে হয় এছাড়া একাধিক সমস্যা রয়েছে। সেকারণে এতোদিন ট্রেনে যাতায়াত করা তাঁর পক্ষে সম্ভব নয়। সেকারণে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আর্জি জানিয়েছেন যেন তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় তাঁকে জেরা করা হয়।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতর থেকে বেরিয়ে নারাদ কাণ্ডের তদন্তে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করছে না তা নিেয় সরব হয়েছেন তিনি। নারদ কাণ্ডে এর আগে মদন মিত্র থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিক নেতা জেলে ছিলেন। কিন্তু সুদীপ্ত সেন যাঁর নাম করে চিঠি দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছিলেন তিনি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications