Mamata Banerjee: 'ওরা ৪ জনকে জেলে ভরেছে, আমরা ৮ জনকে জেলে ভরব', ১২ বছরে প্রথমবার বদলার হুমকি মমতার গলায়

'ওরা আমাদের ৪ জনকে জেলে ভরেছে। আমরা ওদের ৮ জনকে জেলে ভরব।' প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত দুর্নীতি কাণ্ডে গ্রেফতার চার নেতা মন্ত্রীর পাশে দাঁড়িয়েই এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা।

সামনেই লোকসভা ভোট। আর তাতে কেন্দ্রে বিজেপি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেকারণে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তাঁর নেতা মন্ত্রীদের জেলে ভরা হলে যে তিনিও ছেড়ে দেবেন না সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Mamata Banerjee

জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য তিন নেতা মন্ত্রী দুর্নীতি মামলায় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। আরও একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে মাঝে মাঝেই হানা দিচ্ছে তদন্তকারী সংস্থাগুলি। তাঁদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

এদিন মহুয়া মৈত্রের পাশেও দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোদী সরকারকে নিশানা করে বলেছেন মহুয়া মৈত্রকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে। মহুয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে। যেভাবে তাঁকে নিশানা করা হচ্ছে তাতে তার কোনও ক্ষতি হবে না উল্টে লাভই হবে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য হিরান্দানি যোগে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছে পার্লামেন্টের এথিক্স কমিটি। তাঁর বিরুদ্ধে অভিযোগ দুবাইয়ের শিল্পপতি হিরান্দানির কাছ থেকে টাকা নিয়ে মহুয়া মৈত্র সংসদে মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন সংসদে। এমনকী শিল্পপতি হিরান্দানিকে তিনি লোকসভার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও জানিয়েছিলেন। তারপরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের প্রেক্ষিতেই শুরু হয় তদন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+