Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের সাহায্য নিয়েছিলাম', সমস্ত ধর্মের প্রতি ভালোবাসা কেন? 'ফাঁস' করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু 'প্রেম' নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তোষণের রাজনীতি করছেন বলে বারবার তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে গত কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান তিনি। এই অবস্থায় নাম না করে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন সব ধর্মকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন সেই কারণও জানান। বলেন, দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে কাজ করলে অনেক কাজই সহজ ভাবে হয় (Mamata Banerjee) ।

Mamata Banerjee

Mamata Banerjee: কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আজ বৃহস্পতিবার নিউটাউনে নারায়ণা হেলথ্‌ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেই তিনি সমস্ত ধর্মকে ভালোবাসার কারণ জানান। বলেন, এক জনের পোলিও রাজ্যে ধরা পড়ায় একটা সময় ভারতক্লে 'ব্ল্যাক লিস্টেড' করে দেওয়া হয়েছিল। সেই সময় ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের সাহায্য নিয়েছিলাম। বুঝিয়ে ছিলাম কেন পোলিও সবার নেওয়া প্রয়োজন। তাঁরাও যাতে এই কাজ করতে সাহায্য করে সেই কথা বলেছিলাম। সেই সময় খুব সাহায্য করেছিলেন সবাই।

Mamata Banerjee: স্বাস্থ্য মানেই বাংলা

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বাংলায় স্বাস্থ্য পরিষেবায় যেভাবে উন্নত হয়েছে তা তুলে ধরেন। বলেন, বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। বিভিন্ন জেলায় মেডিক্যাল কলেজ থেকে শুরু করে, শিশুদের চিকিৎসায় যেভাবে উন্নতি ঘটেছে তা তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে 'মাদার্স ওয়েটিং হাট', বিনামূল্যে চিকিৎসা সহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন এদিন তিনি। পাশাপাশি একেরসুপার স্পেশালিটি হাসপাতাল, ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরি থেকে একাধিক পদক্ষেপ যেভাবে নেওয়া হয়েছে তাও এদিন ওই অনুষ্ঠানে তুলে ধরেন।

Mamata Banerjee: মাত্র ১৫ দিন আগেই...

মাত্র ১৫ দিন আগে দেবী শেঠি এই হাসপাতাল করার কথা বলেন। এর মধ্যেই এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। এটা 'আই ওপেনার'...বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে এদিন এই হাসপাতালের শিলান্যাস হল।

বিশাল এই হাসপাতাল তৈরি করতে এক হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। দেবী শেঠির নয়া এই হাসপাতালে হার্ট অপারেশন থেকে ক্যানসারের চিকিৎসা হবে। এছাড়াও অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাও থাকবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই হাসপাতাল তৈরি হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ১০ হাজার কর্মসংস্থান হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+