Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: বেতন বাড়ল ইন্টার্ন-পিজিটি থেকে সিনিয়র চিকিৎসকদের, স্বাস্থ্যক্ষেত্রে মাস্টারস্ট্রোক মমতার

Mamata Banerjee: ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্টার্ন পিজিটিদের ভাতা ১০ হাজার টাকা বাড়ানোর ঘোষণা। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি। পাশাপাশি স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা মমতার।

হাউস স্টাফ, পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি), পিডিটিদের (পোস্ট ডক্টরেট ট্রেনি) বেতন ১০ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেন মমতা। তিনি বলেন, "যে সিনিয়ররা জুনিয়রদের হাতে কলমে শেখান, তাদের অনুরোধ জুনিয়রদের উপর সবকিছু ছেড়ে দেবেন না।" সিজারিয়ান অপারেশন, হার্ট সার্জারির মতো অপারেশনের কথা বলেন মমতা। সিনিয়র চিকিৎসকদের সরকারি হাসপাতালে ন্যুনতম ৮ ঘণ্টা পরিষেবা দেওয়ার অনুরোধ করেন মমতা।

MAMATA

সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন একলপ্তে ১৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হবে ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। আর পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হবে ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লক্ষ।

চিকিৎসকদের প্রতি মমতার অনুরোধ, "মিনিমাম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিন। তারপর প্রাইভেট প্র্যাক্টিস করুন না, আমার আপত্তি নেই। কিন্তু সরকারি পরিষেবার সময় প্লিজ দয়া করে যাবেন না। সেরকম হলে রোগীকে ডেকে নিন। হাসপাতালে তো সব পরিকাঠামোই আছে। ২০ কিলোমিটারটা ৩০ কিলোমিটার করে দিচ্ছি। কলকাতায় ৩০ কিলোমিটারের মধ্যে অনেক হাসপাতাল আছে।"

প্রতি মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা মমতার। স্বাস্থ্যসাথীর জনপ্রিয়তায় চিকিৎসকদেরও অবদান রয়েছে বলে উল্লেখ করেন মমতা। সরকারি হাসপাতালে ৪০ হাজার বেড বেড়েছে, ২৫ হাজারের বেশি নার্সের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য মমতার। রেফার প্রসঙ্গ নিয়েও মমতা বলেন, "জেলা হাসপাতালগুলিকে বলছি, হঠাৎ করে রেফার করবেন না। কলকাতায় সামলানো অসুবিধা হয়ে যায়।"

যদিও মমতার এদিনের ঘোষণাকে কটাক্ষ করেছে বিজেপি। দলের সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এগুলো নবান্ন থেকেই ঘোষণা করতে পারতেন। মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করে, সর্বস্তর থেকে চিকিৎসকদের নিয়ে এসে জমায়েতের প্রয়োজন ছিল না। মুখ্যমন্ত্রী যা বাড়াচ্ছেন তা তাদের প্রাপ্য। তবে তা
পর্যাপ্ত নয়, অন্যান্য রাজ্যের থেকে অনেক কম।"

শমীক আরও বলেন, "কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীরা ডিএ পান না। স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারা প্রতিষ্ঠিত। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর। তাই সর্বস্তরের চিকিৎসকদের ডেকে এনে ঘোষণা করেছেন। তবে এর ফলে সার্বিক স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারার পরিবর্তন ঘটবে, এটা বলা যাবে না।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+