Loksabha Vote 2024: 'রঙের রাজনীতি চলুক, রংবাজি নয়', সুদীপকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তাপস রায়ের
প্রচারের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দোলের উৎসবে সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন তিনি। রঙের খেলায় মেতে জনসংযোগে মেতেছেন তিনি।
তৃণমূল কংগ্রেসে থাকতেই সুদীপের সঙ্গে প্রবল বিরোধিতা ছিল তাপস রায়ের। সুদীপের জন্যই কার্যত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই সুদীপের বিরুদ্ধেই তাঁকে টিকিট দিয়ে বিজেপি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গতকাল বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পরেই দোলের দিন সকাল থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তাপস রায়। এতোদিন বরানগর ছিল তাঁর বিধানসভা কেন্দ্র। সেখান থেকে হঠাৎ করে কলকাতা উত্তর কেন্দ্রে লড়াইয়ের ময়দানে। একটু হলেও অপরিচিত এলাকা।

তাতে কোনও সমস্যায় পড়তে হবে কিনা প্রশ্ন করায় বিজেপি প্রার্থী বলেছেন, অসুবিধার কিছু নেই কারণ সর্বত্র বিজেপির একটাই মুখ নরেন্দ্র মোদী। বরানগরে তাঁকে প্রার্থী করা হলেও মুখ থাকতেন মোদী এখানেও তাই থাকবেন। তিনি বলেছেন রাজনীতিতে রংখেলা থাকুক। কিন্তু রংবাজি যেন না থাকে। সকালে এলাকায় প্রচারে বেরিয়ে বাসিন্দাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে দোলও খেলছেন তিনি।
এদিন তাপস রায় বলেছেন, যেকোনও রংই তাঁকে মাখাতে পারেন মানুষ। রং খেলায় রং নিয়ে কোনও বাছবিচার তিনি করেন না। কারণ তিনি জানেন যাঁরা তাঁকে রং দিতে আসছেন তাঁরা তাঁকে পছন্দ করছেন বলেই রং দিতে আসছেন। সেক্ষেত্রে জয় সেই গেরুয়া রঙেরই হবে। কারণ তাঁরাও গেরুয়া রঙে ভরসা রেখেই তাঁকে রং দিতে আসছেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications