Kolkata Dakshin: মমতা ও মন্ত্রীদের বিধানসভা ক্ষেত্রে কমল টিএমসির মার্জিন! মালার রেকর্ড জয়, বিপর্যয় রাসবিহারীতে

Kolkata Dakshin: কলকাতা দক্ষিণ থেকে ফের সাংসদ নির্বাচিত হয়েছেন মালা রায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি জিতেছিলেন ১,৫৫,১০২ ভোটে।

এবারোর লোকসভা নির্বাচনে মালার জয়ের ব্যবধান বেড়ে হয়েছে ১,৮৭,২৩১। সব কটি বিধানসভা ক্ষেত্রেই দ্বিতীয় স্থানে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের আসনগুলিতে আগের বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনের তুলনায় মার্জিন কমল।

Kolkata Dakshin

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার সব আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ২টি বিধানসভা আসনে লিড রয়েছে বিজেপির। দক্ষিণে তৃণমূলের দুর্গ অটুট।

যদিও বেশ কয়েকটি বিধানসভা ক্ষেত্রে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের মার্জিন কমেছে। তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন দাপুটে মন্ত্রীর বিধানসভা এলাকা।

২০২১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ২৮,৭১৯ ভোটে জয়লাভ করেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে নির্বাচনে লড়েন। তাঁর জয়ের মার্জিন ছিল ৫৮,৩৮৯, ৭১.৯ শতাংশ ভোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভার ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের মালা রায় লিড পেয়েছেন ৮,২৯৭ ভোটের। দ্বিতীয় স্থানে বিজেপির দেবশ্রী চৌধুরী। জানা যাচ্ছে, এই বিধানসভা ক্ষেত্রের চারটি ওয়ার্ডে লিড রয়েছে বিজেপির।

কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একুশের বিধানসভা ভোটে তিনি জেতেন ৬৮,৫৫৪ ভোটে। লোকসভা নির্বাচনে ববির বিধানসভা ক্ষেত্রে মালা রায়ের মার্জিন ৪৩,৫২৩। রাসবিহারী কেন্দ্র থেকে বিধায়ক দেবাশিস কুমার। তাঁর জয়ের মার্জিন ছিল ২১,৪১৪। সেখান থেকে এবার তৃণমূল প্রার্থী লিড পেয়েছেন মাত্র ১,৬৯১ ভোটের।

কসবা কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় পড়লেও বেহালা পূর্ব ও পশ্চিমের মতো এটিও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে পড়ে। কসবায় ২০২১ সালের নির্বাচনে মন্ত্রী জাভেদ খান লিড পেয়েছিলেন ৬৩,৬২২ ভোটের। লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর লিড ৪৬,৮৫০ ভোটের।

বেহালা পূর্ব থেকে ৩৭,৪২৮ ভোটে জিতে বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। সেই বিধানসভা ক্ষেত্র থেকে লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মালা রায় পেলেন ১৫,২২৬ ভোটের লিড। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। তিনি জিতেছিলেন ৫০,৮৮৪ ভোটে। সেখানে লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ১৫,১৯৬।

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালের নির্বাচনে সুব্রত মুখোপাধ্যায় ৭৩,৩৫৯ ভোটে হারিয়েছিলেন বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায়কে। সুব্রতর মৃত্যুতে যে উপনির্বাচন হয়েছিল তাতে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন বাবুল সুপ্রিয়। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিম (যিনি এবার লোকসভা নির্বাচনেও প্রার্থী হন)-কে হারান ২০,০৫৬ ভোটে। এই বিধানসভা ক্ষেত্রেই উপনির্বাচনের তুলনায় লিড বেড়েছে তৃণমূলের। মালা রায় এই বিধানসভা ক্ষেত্রে এগিয়ে ৫৬,১১৩ ভোটে, এখানে দ্বিতীয় স্থানে বিজেপির দেবশ্রীর চৌধুরী।

উল্লেখ্য, কলকাতা দক্ষিণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৭.৫০ শতাংশ, বিজেপি ৩৪.৬৪ শতাংশ, সিপিআইএম ১১.৬৩ শতাংশ ও কংগ্রেস ৩.৫৩ শতাংশ ভোট পেয়েছিল। এবারের লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়েছে। তৃণমূলের ভোটের হার বেড়ে হয়েছে ৪৯.৪৮ শতাংশ, বিজেপির ৩৪.৪২ শতাংশ এবং সিপিআইএম পেয়েছে ১৩.৫৫ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+